চেতনার কথা !!

912 0

আজ বল‌বো সে কথা ,
বল‌বো সে চেতনার কথা !
‌যে চেতনার আগু‌নে জ্বল‌সিত,
‌যে প্র‌তি‌শো‌ধের স্পৃহায় প্র‌তি‌নিয়ত দগ্ধ আজ চৌদ্দশত বছর ধ‌রে !

আজ ইসলা‌মের বু‌কে ঘূ‌ণে ধ‌রে‌ছে সমা‌জে,
ঘাপ‌টি মে‌রে তি‌লে তি‌লে খা‌চ্ছে ইসলা‌মের নির্যাস !
এক‌দিন হয়‌তো বিলীন কর‌তেই জে‌গে‌ছিল শকু‌নিরা !
‌বিনা‌শের জ‌লে ধু‌য়ে দি‌তে চেতনা‌কে !

আর কত খন্ড বিখন্ড কর‌বি ধর্মব্যাবসায়ীর দল !
‌লেবাস ধ‌রে কত কর‌ছিস অপত্য ধর্ম ধর্ষণ !

‌চে‌য়ে‌ছিস তোরা এক ফুৎকা‌রে নি‌ভি‌য়ে দি‌তে,
‌চে‌য়ে‌ছিস তো প‌বিত্র রক্তজ ধারা বিলীন কর‌তে !

‌পে‌রে‌ছিস কি ?

‌সেই সা‌কিফা থে‌কে কুফায়
আর রক্ত গঙ্গা বই‌য়ে দি‌য়ে শোকার্ত কারবালায় !
আর এখন !
ঢু‌কে প‌রে‌ছিস প্র‌তি‌টি রা‌স্ট্রে প্র‌তি‌টি সমা‌জে !
হত্যা ক‌রে দি‌তে হো‌সেই‌নি চেতনা‌র উন্মেষ‌কে!

‌কি ভে‌বে‌ছিস ?
‌সে চেতনা কি শুধুই র‌ক্তের শোধ ?
শুধু যন্ত্রনার শোধ ?
ও‌রে না না !
‌সে চেতনার মূ‌লেই তো ইসলা‌মের নিগূঢ়তা!
‌খোদা‌য়ি বিধা‌নের বাস্তবতা !
এ যে লা শা‌রি‌কের মূল মন্ত্র !
যা কারবালার শো‌নি‌তের বাণ ঢে‌লে রো‌পিত হ‌য়ে‌ছিল!
উড্ডীন ক‌রে‌ছিল মওলা হো‌সেইন !
‌সে চেতনার র‌শি রে‌খে গে‌ছেন তাঁরই প‌ত্রি রক্তজ ধারায়,
তাঁরই পাগল প্রায় উম্মায় !

তাই সে চেতনার শুদ্ধ ধারায়
আ‌জো জাগ্রত কত কোটি হো‌সেইন প্রে‌মিক !
ঐ দ্যাখ ,আস‌রে আল যুহুর দি‌চ্ছে ডাক !
সদা জাগ্রত হ‌য়ে প্র‌তি‌শো‌ধের স্পৃহায়
কা‌লিমায় ঝান্ডা হা‌তে ঐ নিলীমায় !
শুধু প্র‌তিক্ষায় গুন‌ছি ,
চেতনার কোরাস নি‌য়ে
লা শা‌রি‌কের ঐ পতাকায় !!

__মাসুদ রানা তরুন ।

Related Post

ক’ফোটা জল !!

Posted by - August 29, 2020 0
বি‌কেল গ‌ড়ি‌য়ে সন্ধ্যা প্রায়। কোথাও যেন খুঁজে পাওয়া যা‌চ্ছে না। হন্য হ‌য়ে খুঁজ‌ছে সবাই। নাহ… কোথাও নেই? কিন্তু সংখ্যাটা যে…

মহররমের শোকগাথা

Posted by - September 5, 2019 0
ইয়া হুসাইন তোমার পরাজয় নাই কন্ঠ – ফয়েজ ইবনে জাফর ও আব্দুল আউয়াল মাসুদ মন কাঁদে প্রান কাঁদে ইয়া আবি…

প্রিয় হে বার্তাবাহক মুস‌লিম !!

Posted by - September 5, 2019 0
ডা‌কি‌ছে আমায় ক‌রি‌তে বায়াত বস‌তি জন ঐ কুফায়, ‌বিশ্বাস না‌হি লয় ম‌নে জা‌গে কেবলই সংশয় শংকায়! ইমাম‌বিহীন না‌হি জা‌গে প্রাণ…

স্মৃতিতে মহররম

Posted by - September 6, 2019 0
স্মৃতিতে মহররম – আশিক পারভেজ মিনার   মহররম নিয়ে লিখতে বসেছি কি লিখবো মহররম নিয়ে আমার কলম স্থির, স্তব্ধ, নির্বাক।…

তাঁর শেষ সেজদা

Posted by - August 26, 2020 0
বলবো তাঁর শেষ সেজদার কথা। তাঁর অন্তর্নিহিত ধ্যান এর কথা। খোদায়ী গোলামীত্তের সে সার কথা। অথচ তোমরা তা বুঝলে না!!…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *