চির নিদ্রায় ইমাম হো‌সেইন ও সঙ্গী বাহাত্তর !!

866 0

১১ মহররম !
বালুকাময় বিস্তীর্ন মরুভূ‌মি !
শ‌ু‌ষে নেওয়া তাজা র‌ক্তের মা‌ঝে  প‌ড়ে থাকা মস্তক‌বিহীন বাহাত্তরের
‌ছিন্ন‌ভিন্ন দেহ !
ধূলার মা‌ঝে অনাদ‌রে প‌ড়ে থাকা দেহ‌বি‌শেষ !
প্রাণ স্পন্দন সেই কখন থে‌মে গে‌ছে !
এখ‌নো লাশগু‌লো প‌ড়ে আছে জ‌মি‌নে কতটা অব‌হেলা আর অনাদ‌রে !
দাফন করার নি‌জে‌দের কেউ আর নেই!

ইয়া‌জি‌দি শত্রুর ভ‌য়ে বনু আসাদও এগু‌তে
ভয় পা‌চ্ছে  লা‌শের কা‌ছে যে‌তে,
পাছে না কোন বিপদ হয় !
তবুও তারা গেল
সমা‌হিত করার জন্য!
‌কিন্তু এতো আরো মহা‌বিপদ !
মাথা বিহীন ‌কোন লাশই তো চেনা যা‌চ্ছে না !

‌ঘোর বিপ‌দে কিছুক্ষণ কেটে গেল,
‌কিন্তু সুরাহার নেই যে উপায় !

দূর থে‌কে কে যেন আস‌ছে !

হঠাৎ ভয় পে‌য়ে স‌রে গে‌লেন!

আগন্তুক এ‌সে ডাক‌লেন বনু আসাদ‌দের !
বল‌লেন ,
লাশগু‌লো সমা‌হিত কর‌তে হ‌বে !

কিন্তু লাশগু‌লো তো চেনা যা‌চ্ছে না !

আগন্তুক এক এক  ক‌রে লাশগুলোকে সনাক্ত কর‌লেন !
বল‌লেন ,
কবরস্ত ক‌রতে থা‌কো !
এভা‌বে প‌রিচয় ক‌রে সমা‌হিত কর‌লেন প্র‌তি‌টি লাশ!
বা‌কি র‌য়ে গেল শেষ ছিন্ন‌ভিন্ন হওয়া লাশ‌টি !

এ লাশ‌টি ধরো না ,
আমা‌কে চাটাই এনে দাও আমিই সমা‌হিত কর‌ছি !
‌নিজ হা‌তে মা‌টি‌তে শু‌য়ে দি‌য়ে  দাফন কাজ সম্পন্ন কর‌লেন আগন্তুক !
কাজ শে‌ষে ফি‌রে যে‌তে চাই‌তেই ঘি‌রে ধর‌লো বনু আসাদ !
কে আপ‌নি ?
‌কিভা‌বে এই লাশগু‌লো সনাক্ত কর‌লেন ?
একজন অজানা আগন্তু‌কের প‌ক্ষে তো তা অসম্ভব !

‌দোহাই এইসব শ‌হিদ‌দের !
আপনার প‌রিচয় দিন ,না হ‌লে কিছু‌তেই যে‌তে দি‌বো না !
‌নিরুপায় হ‌য়ে উত্তর দি‌লেন
আ‌মি জয়নুল আবে‌দিন !
এ‌সে‌ছি মো‌জেজার আলো‌কে ,
কাজ‌টি সমাধা করার জন্য।
‌পিতার কাজ আন্জাম দেওয়া শেষ !
এখন তো আমা‌দের পালা !
অ‌নেক কাজ যে বা‌কি !!
ব‌লেই,
নি‌মি‌ষেই হা‌রি‌য়ে গে‌লেন আগন্তুক !!

আর এভা‌বেই রাসুল সাঃ এর  প্রিয় সত্ত্বা‌টি
জানাজা‌ বিহীন চির নিদ্রায় শা‌য়িত হ‌য়ে র‌ইলো
‌বিষাদ কারবালার বু‌কে !!

___মাসুদ রানা তরুন ।

Related Post

হায় আফ‌সোস ! হায় !!

Posted by - October 6, 2019 0
আর কত পথ ! আর কত দূর ! শহর থে‌কে শহ‌রে , গ্রা‌ম থে‌কে গ্রা‌মে ! ‌হেঁটে হেঁটে ক্লান্ত !…

র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !!

Posted by - September 3, 2019 0
র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !! হঠাৎ ঘোড়ার পা থে‌মে গেল ! এক পাও আর এগু‌চ্ছেনা ! তীব্র দাবদাহ ! মরুর শুষ্কতায়…

খ‌রি‌দে কারবালা !!

Posted by - September 7, 2019 0
ও‌হে , বনু আসাদ ! কি‌নতে চাই মোর সমা‌ধির চৌহ‌দ্দি ‌দে‌বে কি আমায় ? ষাট হাজার দিরহা‌মের কেনা দা‌মে সাজা‌বো…

এক মহাকা‌লের আবাহন !

Posted by - April 7, 2020 0
এক মহাকা‌লের আবাহন! সে‌দিন উ‌ঠে‌ছিল সামারায় এক নতুন সূর্য , ভো‌রের আ‌লোয় উদ্ভা‌সিত ছিল প্রকৃ‌তি , চণ্চল হাওয়ায় মা‌তোয়ারা ভ্রম‌রে…

কারবালার করুণ শোকগাঁথা

Posted by - July 30, 2022 0
এক: কারবালা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ মঞ্চ প্রতিবছর মহররম মাস আসলে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় কারবালার শহীদদের শোকে মুহ্যমান হয়ে যান।…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *