আল্লাহর আতিথেয়তা

790 0

কথিত আছে যে একবার এক কাফের ব্যক্তি হযরত ইব্রাহিম (আঃ)- এর নিকট একটু খাবারের আবেদন করলো। ইব্রাহিম (আঃ) বললেন : “যদি তুমি মুসলমান হও তাহলে তোমাকে আমি আমার মেহমান হিসেবে গ্রহণ করতে পারি এবং পেট পুড়ে খেতে দিতে পারি।” এ কথা শুনে কাফের লোকটি কিছু না বলে চলে গেলো। কিছুক্ষন পর আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম(আঃ)- এর নিকট অহি আসলো :
“হে ইব্রাহিম ! আমি সত্তুর বছর যাবৎ এ কাফেরকে রুজি দিচ্ছি আর তুমি যদি এক রাতে ওকে খাবার দিতে এবং তার দ্বীন সম্পর্কে প্রশ্ন না করতে তোমার কি ক্ষতি হতো?”
ইব্রাহিম(আঃ) অহির মাধ্যমে আল্লাহর বক্তব্য শুনে অত্যন্ত লজ্জিত হলেন। তিনি সে কাফের ব্যক্তির সন্ধানে ছুটে পড়লেন। অবশেষে অনেক কষ্টের পর তাকে খুজে পেলেন। হযরত ইব্রাহিম (আঃ) ঐ কাফেরকে পেট ভরে খাওয়ালেন। খাবার শেষে সেই কাফের লোকটি অবাক হয়ে ইব্রাহিমকে (আঃ) জিজ্ঞেস করলোঃ “হে ইব্রাহিম! কি হলো যে তুমি তোমার পূর্বের বক্তব্য থেকে ফিরে এসেছো? আর আমার জন্যে খুব সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছো?” ইব্রাহিম(আঃ) কাফের লোকটিকে অহি আসার ঘটনা আদ্যপ্রান্ত সব খুলে বললেন। কাফের লোকটি ঘটনাটি শুনে হযরত ইব্রাহিমকে (আঃ) বললো : “যদি তোমার প্রভু এ পরিমান দয়ালু হয়ে থাকেন তাহলে তোমার দ্বীন সম্পর্কে আমাকে অবগত করাও যেন আমিও এরকম ধর্ম গ্রহণ করে ধন্য হতে পারি।” (শেখ সা’দি; বুস্তান, পৃঃ নং ৫৯। আত্তার নিশাপুরী; মুসিবাত নামা, পৃঃ নং ৩০৭)।

Related Post

শূন্য দরগাহ্

Posted by - December 22, 2019 0
[বায়োজিদ বোস্তামী অবশ্যই হাতে গুনা কয়েকজন আল্লাহর মহান অলী ও অত্যন্ত প্রভাবশালী ইসলামী মহা আরেফ ও সাধকদের মধ্যে গণ্য। হকওয়ালার…

ধীশক্তির পরিচয়

Posted by - December 22, 2019 0
[হযরত আবুল কাসেম জুনাইদ বিন মুহাম্মাদ বিন জুনাইদ, উপাধি : সাইয়্যেদুত্ তায়িফাহ, ইরফান ও আধ্যাত্মিক সাধনার জগতে একজন উজ্জল নক্ষত্র।…

উট বাড়ীর ছাদে

Posted by - December 29, 2019 0
[হিজরী দ্বিতীয় শতাব্দির একজন নামকরা ইসলামী আরেফ ও আল্লাহর অলী এবং খ্যাতনামা দরবেশ হযরত ইব্রাহিম আদহাম। তাঁর সমন্ধে লেখা আছে…

লজ্জা

Posted by - December 20, 2019 0
হাবসা (ইথিওপিয়া) অধিবাসী এক ব্যক্তি রাসূলে খোদা (সা.)-এর খেদমতে হাজির হয়ে বললো : “ইয়া রাসূলাল্লাহ! আমার পাপ অনেক। আমার জন্যেও…

জাহান্নামী কে?

Posted by - December 20, 2019 0
হযরত জা’ফর ইবনে ইউনুস) রহ (:শিবলী নামে ছিলেন সুপরিচিত। তিনি ২৪৭ হিজরীতে জন্মগ্রহন আর ৩৫৫ হিজরীতে চিরস্থায়ী আবাস পানে গমন…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *