নারীকুল শি‌রোম‌নি !!

606 0

ওহীর আ‌লোয় স্নাত হ‌য়ে
তু‌মি এসে‌ছি‌লে ধরাত‌লে,
প‌বিত্র নিঃশ্বা‌সে পে‌তে তু‌মি
প‌বিত্রতার সব ঐশীমাখা!
শ্রেষ্ঠত‌মের আদর ও
পরশ তোমায় বু‌লি‌য়ে দি‌তে
জাগ‌তো নবী স্বতঃস্ফুর্তরূ‌পে।
প্রস্ফু‌টিত গোলাপ কুঁ‌ড়ির ম‌তো
সদায় বিলাও সুগন্ধছ‌ড়ি !

তোমারই গর্ভ থে‌কে
আস‌বে যারা শ্রেষ্ঠ হ‌য়ে,
ধন্যা হ‌বে এই পৃ‌থিবী
ভূ‌লোক দ্যূ ‌লোক সব ছা‌ড়ি‌য়ে!
শ্রেষ্ঠত্বের ম‌হিমা ল‌য়ে
জাগ‌বে মা গো বীরকুল সব
তোমা‌রি গৃ‌হে!
ইসলা‌মের ঐ নিগূঢ়তায়
তু‌মি আছো চুপ‌টি ক‌রে,
জ্ঞা‌নের ঐ প্রস্রব‌নের ধারা বইবে,
তা যে তোমা‌ হ‌তে!
নাজাত পা‌বে নারীকুল সব
ধ‌রে য‌দি তোমার আদ‌র্শের ছ‌ড়ি।
নারীকু‌লের শ্রেষ্ঠ তু‌মি
খাতু‌নে জান্নাত ফা‌তেমা জননী!!

*__মাসুদ রানা তরুন।*

Related Post

হযরত ফাতিমা আয্ যাহরা (আঃ)

Posted by - September 20, 2019 0
নাম: ফাতেমা, সিদ্দীকা, মুবারিকাহ্, তাহিরাহ্, যাকিয়্যাহ্, রাযিয়্যাহ্, মারযিয়্যাহ্, মুহাদ্দিসাহ্, এবং যাহরা।১   ডাক নাম: উম্মুল হাসান,উম্মুল হুসাইন,উম্মুল মুহ্সিন,উম্মুল আয়েম্মা এবং…

মা আয়শার বিয়ের বয়স

Posted by - August 16, 2019 0
হযরত আয়েশার সাথে আল্লাহর রাসূলের বিয়ের তারিখ সমন্ধে ১। ঐতিহাসিক ও হাদিসের ইমামরা বলেছেনঃ দৃষ্টান্তস্বরূপঃ মা আয়েশা থেকে বর্ণিতঃ حدثنا…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *