কালো রাতের মুসাফির

676 0

কালো রাতের মুসাফির

__মোস্তফা কামাল সুমন

একটি বিদঘুটে কালো রাত
দির্ঘ প্রহর নিয়ে যেন এসেছে,
পেঁচাদের লোমহর্ষক প্রতিধ্বনিত ডাক,
আর মাংসাশী শেয়াদের খুধার্ত হুংকার!
সব মিলিয়ে!
প্রেতাত্মায় ঘেরা নির্ঘুম প্রহর কাটছে এখন!!

আত্মরক্ষার কোন কৌশল জানা নেই,
অথচ, বেঁচে থাকতেই যে হবে!
যে কোন উপায়েই হোক!
সবার কাছে পৌছাতে হবে দিনের সব খবর!

রক্তলেলুপ হায়েনাদের উল্লাসের মিছিল
বিচ্ছিন্ন মস্তক তোরনাকারে সাজানো বর্ষার মাথায়!
যার নিচে হেঁটে চলছে ওরা!
জানা নেই, আর কতো পথ হাঁটতে হয়,
আর কতো রাত, দিন, গোধূলি কাটবে বাড়ির পথে যেতে।

তবুও, চলতেই হবে ওদের!
থেমে গেলে যে চলবে না
ওদের পথ চেয়ে বসে আনাগত ভবিষ্যতের নির্মাতারা!
যারা স্বপ্নকে গড়বে, পুড়ে দেবে নির্বিচার নির্জাতনের সৌধ
ঘাড় ধরে নামাবে অধিকার হরন করে শাহি হওয়া
রক্ত পিয়াসি জালিমশাহিদের!

ওদের অফুরন্ত সঞ্চয়ের প্রয়োজান,
প্রয়োজন বিশুদ্ধ চেতনা,
নির্মল বোধে শানিত আনাগত ঐ ভবিষ্যতদের কাছে
পৌছাতে হবে সবগুলো অর্জন!

অথচ!
জানা নেই, এখনো কতো পথ রয়েছে বাকি!
কতো সূদির্ঘ কাল পেরুতে তার হিসেব জানা নেই কারো!
আবাক! তবু চলছেই ওরা!

এখনো বাজার আাসেনি!
যেখানে একদল ভোতা বোধের উৎসুক জনতার পাথর বৃষ্টির মোকাবেলা হবে!
তিরস্কার আার তাছ্যিল্লের সুস্বাগতম দেখাতে হবে
উফ! সহ্যও করতে হবে।

Related Post

শোকাবহ ৯ই মহররম

Posted by - September 9, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-৬) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! শুনেছি ইউসুফ নবীর সৌন্দর্যের…

র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !!

Posted by - September 3, 2019 0
র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !! হঠাৎ ঘোড়ার পা থে‌মে গেল ! এক পাও আর এগু‌চ্ছেনা ! তীব্র দাবদাহ ! মরুর শুষ্কতায়…

আশুরার পূর্ব রাত

Posted by - August 29, 2020 0
একষট্টি হিজরীর নবম মহররমের দিবাগত রাত আজ আশুরার পূর্ব রাত। যেন মহাপ্রলয়ের পূর্ব রাত। কারবালা প্রান্তরের বাতাসেও আজ শোকের পূর্বাভাস।…

ইমাম হুসাইন

Posted by - September 1, 2019 0
সীমানার প্রাচীর পেরিয়ে অসমাপ্ত পথের সন্ধানে নিঃশব্দ নিস্তব্ধতায় সত্য-অসত্যের ফয়সালায় অহর্নিশ একজন চলে অবিচল গতীতে অবরুদ্ধ সত্যকে মুক্তির স্বাধীনতায় প্রিয়জনের…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *