কুফা থে‌কে দা‌মে‌স্কে কা‌ফেলা !!

1643 0

কত ক্লা‌ন্তি নি‌য়ে ছু‌টে চলা মরুর বু‌কে !
সাগরসম বিরহ ,ব্যাথাতুর হৃদয় নি‌য়ে !
প্রচন্ড দাবদা‌হে না‌ভিশ্বাস হ‌য়ে উঠ‌ছে কা‌ফেলাবাসী !
প‌থে ম‌ধ্যে শহ‌রের অধিবাসী‌দের নির্যাতন ,
জটলা পাকা‌নো অসুস্থ প‌রি‌বেশ !

ফুফু আম্মা একটু পা‌নি দাওনা !
আর তো পার‌ছি না !

শহ‌রের কোন এক ম‌হিলা‌কে মা যয়নাব বল‌লেন
বাচ্চাটা‌কে একটু পা‌নি খাওয়া‌বে ?

ম‌হিলা পা‌নি নি‌য়ে এসে বললো
তার ইচ্ছাপূর‌ণের জন্য দোয়া ক‌রে দি‌তে !
শু‌নে‌ছি কা‌ফেলাবাসী‌কে পা‌নি পান করা‌লে ইচ্ছাপূরণ হয় !

সা‌খিনা ,পা‌নি খাওয়ার আগেই দোয়া ক‌রে দাও তো !

কি তোমার ইচ্ছা ?
আমার স্বামী সফ‌রে গে‌ছেন ,‌তি‌নি যেন মঙ্গল ম‌তেই ফি‌রে আসেন !
আ‌রেক‌টি হ‌চ্ছে , আমার বাচ্চারা যেন কোন‌দিন এ কা‌ফেলাবা‌সির ম‌তো মু‌সিব‌তে ‌না প‌ড়ে !

সা‌খিনা দোয়া ক‌রে দি‌লেন !
ম‌হিলার বল‌লো আমার এক‌টি অন্তিম ইচ্ছা ছিল !
মা যয়নাব বল‌লো কি তোমার সে ইচ্ছা ?

আ‌মি ম‌দিনায় গি‌য়ে ইমাম হো‌সেইন ও বি‌বি যয়নাবের সাক্ষাত চাই !
মা যয়নাব বল‌লেন ওখা‌নে তোমার কি কাজ ,
আর তা‌ঁদের দেখ‌লে কি চিন‌তে পার‌বে?
ম‌হিলা বল‌লো,‌কেন চিন‌বো না !
আমি যে উনা‌দের দাসী ছিলাম !
মন চাই‌ছে তাঁদের সা‌থে বা‌কি জীবনটা কা‌টি‌য়ে দেই!

রুক্ষ এলো‌মেলা চুলগু‌লোতে নবীর প‌রিবা‌রের নারীগনের মুখ ঢাকা ,
চেনার কোন উপায় নেই !
সাম‌নের চুলগু‌লো স‌রি‌য়ে যখনই মা যয়নাব বল‌লেন ,
‌চিন‌তে পে‌রে‌ছো আমা‌কে ?

ম‌হিলা হতভম্ব হ‌য়ে তা‌কি‌য়ে রই‌লেন !
আর প‌রোক্ষ‌ণেই নি‌জের চো‌খে মু‌খে চাপ‌ড়ি‌য়ে চাপ‌ড়ি‌য়ে কান্নার বিলাপে নি‌জে‌কে একাকার ক‌রে ‌বেদনার স্রো‌তে ভা‌সি‌য়ে দি‌লেন !!

___মাসুদ রানা তরুন ।।

Related Post

হুসাইনী ইসলামের পক্ষে সমর্থন ও সোচ্চার হওয়ার আহ্বান

Posted by - September 16, 2022 0
গভীর শোকাবহ ও মর্ম বিদারক আশুরা আন্দোলনে ইমাম হুসাইন (আ.) ও তাঁর নিবেদিতপ্রাণ সঙ্গীদের ত্যাগ ও কুরবানীকে শ্রদ্ধার সাথে স্মরণ…

অব‌রুদ্ধ ফোরাত !!

Posted by - September 8, 2019 0
৭ মহররম ! দূ‌র্যো‌গের ঘণঘটার ডাক ! প্রকৃ‌তির বিলা‌পের সুর বে‌জে উঠার প্রস্তু‌তি ! ব‌য়ে যাওয়া ফোরা‌তের আর্তনাদ! সে আর্তনাদ…

খোদার বন্ধু

Posted by - November 15, 2019 0
সৈয়দে মক্কী মাদানী আমার নবী মোহাম্মদ। করুনাসিন্ধু খোদার বন্ধু নিখিল মানব প্রেমাস্পদ।। আদম নূহ ইবরাহীম দাউদ সলেমান মুসা আর ঈসা,…

বল‌বো না আর পিপাসার্ত !!

Posted by - October 11, 2019 0
আর বল‌বো না , বল‌বো না আমার পিপাসার কথা , চরম তৃষ্ণার্ততার কথা ! ‌তৃষ্ণার্ততায় পা‌নি ব‌ন্দি হ‌য়ে কেঁ‌দে‌ছিল ফোরাতকুল…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *