বাদশাহীর মূল্য

852 0

[হযরত শাক্বিক বালখী (রহঃ) হিজরী দ্বিতীয় শতাব্দি ও আব্বাসীয় শাষক হারুন-আর-রাশীদের সমসাময়িক কালের একজন স্বনামধন্য সুফী ও আরেফ ছিলেন। তার শিষ্যদের জন্যে তার সবচে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল তাওয়াক্কুল (আল্লাহর উপর ভরসা)।]
কথিত আছে যে, একদিন হযরত শাক্বিক (রহঃ) হজ্বব্রত পালনের উদ্দেশ্যে বলখ থেকে যাত্রা করেন। পথিমধ্যে তিনি বাগদাদে যাত্রবিরতি করেন। বাদশাহ্ হারুন-আর-রাশিদ তাকে দরবারে ডেকে আনলেন। যখন শাক্বিক বালখী (রহঃ) বাদশাহর নিকট পৌঁছালেন তখন বাদশাহ্ হারুন- আর-রাশিদ জিজ্ঞেস করেনঃ “তুমিই কি সেই শাক্বিক যাহেদ (দুনিয়াত্যাগী)?”
দরবেশ উত্তর দিলেন : “হ্যাঁ, আমি শাক্বিক। কিন্তু যাহেদ নই।”
বাদশাহ্ : “আমাকে উপদেশ দাও।”
দরবেশ : “যদি তুমি উত্তপ্ত মরুভূমিতে পিপাসার্ত হও আর সে কারণে তুমি বাধ্য হও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে, তখন সেই মুহূর্তে যদি কেউ তোমার সামনে পানি এনে উপস্থিত হয়, সে পানি তুমি কত দিনারে কিনবে?”
বাদশাহ্ : “বিক্রেতা যে পরিমান অর্থে সন্তুষ্ট হয়।”
দরবেশ : “যদি তোমার বাদশাহীর অর্ধেক ছাড়া সন্তুষ্ট না হয় তখন কি করবে?”
বাদশাহ্ : “বাদশাহীর অর্ধাংশ তাকে দিয়ে দেবো। বিনিময়ে তার কাছ থেকে পানি নিয়ে তা দিয়ে মরুভূমিতে আমার প্রাণ রক্ষা করবো।”
দরবেশ : “যদি তাতেও তোমার তৃষ্ণা নিবারণ না হয় তখন তুমি কি করবে?”
বাদশাহ্ : “আমার দেশের সকল চিকিৎসকদের ডেকে এনে চিকিৎসা করাবো।”
দরবেশ : “কিন্তু তাতেও যদি কোন কাজ না হয়? শুধুমাত্র একজন চিকিৎসক তোমার অর্ধ বাদশাহীর বিনিময়ে তোমাকে আরোগ্য দান করতে ইচ্ছুক হয় তখন কি করবে?”
বাদশাহ্ : “মৃত্যু থেকে পরিত্রানের জন্যে তার চিকিৎসা বাবদ অর্ধ বাদশাহী দিতে রাজী আছি।”
দরবেশ : “হে হারুন! কিসের জন্যে এতসব বড়াই! যে বাদশাহীর মূল্য এক ঢোক পানি -যা পান করার পর পুনরায় বাইরে নির্গত হয়ে যায় ?” একথা শুনে বাদশাহ্ হারুন-আর-রাশিদ মাথা নত করে রইলেন। (প্রাগুক্ত; তায্কিরাতুল আওলিয়া, পৃঃ নং ২৩৫)।

Related Post

জাহান্নামী কে?

Posted by - December 20, 2019 0
হযরত জা’ফর ইবনে ইউনুস) রহ (:শিবলী নামে ছিলেন সুপরিচিত। তিনি ২৪৭ হিজরীতে জন্মগ্রহন আর ৩৫৫ হিজরীতে চিরস্থায়ী আবাস পানে গমন…

কোথাও খুজে পাবেনা আমাকে

Posted by - December 27, 2019 0
অবশেষে গ্রীসের প্রাচীন দার্শনিক সক্রেটিসের জন্যে মৃত্যুদন্ডের রায় ঘোষনা করা হলো। তিনি মৃত্যুর পথযাত্রী। দিনক্ষন গুণছেন কখন তার মৃত্যুদন্ড কার্যকরী…

লজ্জা

Posted by - December 20, 2019 0
হাবসা (ইথিওপিয়া) অধিবাসী এক ব্যক্তি রাসূলে খোদা (সা.)-এর খেদমতে হাজির হয়ে বললো : “ইয়া রাসূলাল্লাহ! আমার পাপ অনেক। আমার জন্যেও…

ভিতরে আসতে বাধা

Posted by - December 20, 2019 0
এক কাফের ব্যক্তির একজন মুসলমান দাস ছিল। দাস তার নিজ ধর্মে ছিল অত্যন্ত দৃঢ় ও প্রত্যয়শীল। কাফের লোকটি তাকে ধর্মের…

প্রেমের খেলা

Posted by - December 10, 2019 0
হযরত ইব্রাহিম (আঃ) বসে বসে তার দুম্বাগুলোর ঘাস খাওয়া দেখছিলেন। তার এই শত শত দুম্বা এই পাহাড়ী এলাকার দৃশ্যকে আরো…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *