মহররমের দশ রাত এবং শামে গারীবার প্রোগ্রাম

855 0

আসসালামু আ’লাইকুম।

বছর ঘুরে আবারো আমাদের সামনে আরো একটি মহররম।
মাওলা হুসাইনের উসিলায় আবারো কিছু দ্বীনি ভাই-বোনদের সমাবেশ, মাওলার স্মরণ, আখিরাতের কঠিন সময়ের জন্য পাথেয় সঞ্চয়ের সুযোগ, ইমামে যামানার সাথে কন্ঠ মিলিয়ে শোক আর আহাজারি….

বরাবরের মত এবারো ইমামিয়া পাক দরবার শরীফ মহররমের দশ রাত এবং শামে গারীবার প্রোগ্রামে তার পবিত্র অঙ্গনকে শোকের কালো চাদরে ঢেকে দিবে হুসাইন প্রেমিকদের জন্য । মাওলার জন্য অশ্রুসিক্ত চোখগুলো, ইয়া হোসেনা ইয়া হোসেনা বলে চিৎকার করা কন্ঠগুলো, মা যয়নবের দৃঢ় ব্যক্তিত্ব স্মরণ করে নিচু হওয়া মাথাগুলো, হযরত আব্বাস আলামদারের হুংকার থেকে সাহস নেওয়া চেতনাগুলো, সাকিনা-আলী আসগরের প্রতি পরম মমতা ঝরানো অন্তরগুলো, আলী আকবারের শোকে ফুটো হয়ে যাওয়া হৃদপিণ্ডগুলো আবারো একত্রিত হবে…

ইনশাআল্লাহ প্রতি বারের মত এবারো আমরা আশেকানে হুসাইনের খেদমতে হাজির আছি।

😭পথিবীর সর্বশীর্ষ শোকাবহ দিন আশুরার দিন। ইমাম হুসাইন ও তাঁর সাথে শাহাদাত বরণকারী সকল শহীদদের স্মরণে আমরা এবারও নিয়্যত করেছি প্রতি রাতে এবং আশুরার আগের রাত ও আশুরার দিন সকল হুসাইন প্রেমিকের জন্য তাবাররুকের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এছাড়াও আশুরার দিন ১২ টি হুসাইনী ডেগ চড়ানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।

আমরা বিশ্বাস করি আমাদের সামর্থ্য যত অল্পই হোক না কেন মাওলা হুসাইনের জন্য করা এ আয়োজন সফল হবেই ইনশাআল্লাহ! মহররমের এই প্রোগ্রাম সফল করতে গঠিত হয়েছে হুসাইনী ফান্ড। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করছি আপনাদের দুনিয়াবি ও আখিরাতের সকল হাজত পূরণের লক্ষ্যে দান, মানত ও হাদিয়া দিয়ে হুসাইনী ফাণ্ড-কে শক্তিশালী করুন।

মনে রাখবেন ইমাম আমাদের স্মরণের মুহতাজ নন… বরং এই সকল দান আল্লাহ্‌ বহু গুণে বাড়িয়ে আমদেরকেই ফেরত দিবেন।
তাই সবাই হুসাইনী ফাণ্ড- এ অর্থ, শ্রম আর মেধা নিয়ে এগিয়ে আসুন।

আপনার হাদিয়া/মানত/সদকার অর্থ নিচের বিকাশ বা নগদ বা রকেট নম্বরে/একাউন্ট নম্বরে সরাসরি পাঠিয়ে দিতে পারবেন।

👇👇👇
বিকাশ/রকেট/নগদঃ 01671115535
ব্যাকং একাউন্টঃ
Acc: 148.151.0057032
SAYED SHAMS AHMED HASHMI

হাদিয়া/মানত/সদকা প্রদানে ক্লিক করুন

যারা পরামর্শ, শ্রম ও সময় দিয়ে উক্ত শোক মাহফিলে হাদিয়া পেশ করতে চান তারাও 01671115535 নম্বরটিতে যোগাযোগ করতে পারেন।

Related Post

আশুরার দিনে ইমাম হুসাইন (আঃ)- এর হৃদয়স্পর্শী বক্তৃতা

Posted by - August 29, 2020 0
ঈমাম হুসাইন (আঃ)- শাহাদাতবরণ করার পূর্বে ইয়াজিদ বাহিনীকে লক্ষ্য করে এক হূদয়স্পর্শী আবেগধর্মী ভাষণ প্রদান করেছিলেন। যে ভাষণটি প্রত্যেক মুমিন…

দুরুদ-এ-কারবালা

Posted by - August 26, 2022 0
💞দূরুদে কারবালা💞 মহররমের চাঁদ উঠেছে চেয়ে দেখো মুসলমান (২) ইমাম হুসাইনের আহবান ডাকছে শহীদের ময়দান… চলরে মন যাইরে চল কারবালার…

আশুরার পূর্ব রাত

Posted by - August 29, 2020 0
একষট্টি হিজরীর নবম মহররমের দিবাগত রাত আজ আশুরার পূর্ব রাত। যেন মহাপ্রলয়ের পূর্ব রাত। কারবালা প্রান্তরের বাতাসেও আজ শোকের পূর্বাভাস।…

ইয়াযিদ মুয়াবিয়া কি দায়মূক্ত !?

Posted by - September 13, 2019 0
অনেকে ইমাম হুসাইনের শাহাদাতের পেছনে কুফার শীয়াদেরকে দায়ী করছেন। একথা ছোটবেলা থেকে আমিও শুনে এসেছি। কিন্তু যখন ইতিহাস গভীরভাবে ও…

মহররমের শোক-কথা (২য় পর্ব)

Posted by - August 1, 2022 0
আজ কেবল ইতিহাস থেকে একটি সুত্র দিতে চাই, তাদের জান্নাতপ্রাপ্তির বিশ্বাস তো এমন দৃঢ় ছিল তারা দুনিয়াতেই নিজেদের জন্য জান্নাতের…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *