সূরা আল-ইখলাস
সূরা “আল ইখলাস”-এর অনুবাদঃ (আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রাহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রাহিম (অসীম দয়াবান কিছু বিশেষ ব্যক্তিদের জন্যে। (হে মুহাম্মাদ!) বলো, তিনিই আল্লাহ, একক (সত্ত্বা)।(১) (যে) আল্লাহ, (সকল কিছু থেকে) অভাবমুক্ত।(২) তিঁনি (কাউকে) জন্ম দেননি এবং (নিজেও) জন্ম হননি (৩) তাই, কেউ তাঁর সমকক্ষ নয়। (৪)





