সূরা “আল ক্ব-রিআ”-এর অনুবাদ ও সামগ্রিক কিছু তথ্য
بِسْمِ الّٰلهِ الرَّحْمٰنِ الرَحِيْمِ (বলো! আমি) আল্লাহর নামে (শুরু করছি), যিনি রহমান (পরম করুণাময় সকল সৃষ্টির জন্যে), যিনি রহিম (অসীম দয়াবান কিছু বিশেষ ব্যক্তির জন্যে)। সূরা “আল ক্ব-রিআ”-এর অনুবাদঃ চূর্ণ বিচূর্ণকারী একটি (মহা ঘটনা)! (১) (আহ্!) কী (ভয়ংকর সেই) চূর্ণ বিচূর্ণকারী (ঘটনাটি) (২) (হে নবী!) তুমি কী জানো, সেই চূর্ণ বিচূর্ণকারী (মহা ঘটনাটি) কী? (৩)





