হাদীস শরীফে বার ইমাম
ইতিপূর্বে উল্লেখিত হয়েছে যে, আল-কোরআনে আল্লাহ বলেন, ‘ক্বিয়ামতের ময়দানে প্রত্যেককে তার ইমামের সাথে পুনরুত্থিত করা হবে ।’ আর এটা নিঃসন্দেহে সত্য যে রাসূল (সা.) এর পরলোকগমনের পর মুসলমানদের মধ্যে বিভিন্ন পথ ও মতের উদ্ভব হয়েছে । আর ন্যায় সঙ্গত কারণেই প্রত্যেক জনগোষ্ঠীকে তার অনুসৃত নেতৃত্বের সাথে ক্বিয়ামতের দিবসে পুনরুত্থিত করা হবে । সে কারণে ইসলাম





