হযরত আলী (আ.): মহানবীর (সা.) প্রিয়তম শ্রেষ্ঠ অনুসারী
বিসমিল্লাহিররাহমানির রাহিম। আজ চন্দ্রবর্ষের পবিত্র রজব মাসের তের তারিখ। এ দিনে জন্মগ্রহণ করেছিলেন মহাকালের মহাপুরুষ, সিংহমানব, লৌহপুরুষ, একেশ্বরবাদীদের অগ্রপথিক, মুমিনদের আমির, কাফেরদের বিনাশকারী, মিথ্যাবাদী ও মুনাফিকদের আতংক, প্রিয় নবীর দুনিয়া ও আখেরাতের ভাই, জুলফিক্বারের অধিকারী, ওহুদ, খন্দক ও খয়বর বিজয়ী, নবীজীর জ্ঞান ও আদর্শের উত্তরসূরী, ইবাদতকারীদের মডেল, মুসলিম উম্মাহ-র প্রথম ইমাম ও নেতা হযরত ইমাম





