র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !!

701 0

র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !!

হঠাৎ ঘোড়ার পা থে‌মে গেল !
এক পাও আর এগু‌চ্ছেনা !
তীব্র দাবদাহ !
মরুর শুষ্কতায় চৌ‌চির হ‌য়ে আছে সব।
ইমাম‌বিহীন জনপদ থে‌কে
হাজার হাজার বায়াতপত্র !
‌যে‌তে হ‌বে কুফা‌তে ।
 
দীর্ঘপথ পা‌ড়ি দি‌য়ে‌ছেন ,‌দি‌তে হ‌বে আরো!
প‌থিম‌ধ্যে ছিল কত বাঁধা !
‌সেনাপ‌তি হো‌রের বা‌হিনীকে পানি পান ক‌রি‌য়ে সব মশক শূণ্য!
 
‌কিন্তু ঘোড়া আর এগু‌চ্ছেনা !
‌নে‌মে জি‌জ্ঞেস কর‌লেন সেখানকার বা‌সিন্দা‌দের ।
নাম কি ভাই এ জায়গার ?
 
এ জায়গার নাম নায়‌নোয়া !
আ‌রেকজন বল‌লেন গা‌জে‌রিয়া!
‌কেউ বল‌লেন সা‌ত্তে ফোরাত !
আবার কে যেন ব‌লে উঠ‌লেন জায়গা‌টি হ‌চ্ছে কারবালা !!
এক মু‌সিব‌তের জায়গা !
 
নাম শু‌নেই ইমাম নে‌মে পড়‌লেন ঘোড়া থে‌কে !
এখা‌নেই আমা‌দের যে‌মে যে‌তে হ‌বে।
‌থে‌কে যে‌তে হ‌বেই এই কারবালায় !
হ‌বে স‌লিল সমা‌ধি !
এ‌কে একে সবাই ।
এমন‌কি ছয় মা‌সের ক‌চি আসগরও !
 
‌কিন্তু এটাই তো সেই
স্ব‌প্নে দেখা আকাঙ্খার মহা‌‌মিলনের স্থান!
 
‌সে‌দিন‌টি ছিল ২ মহররম।
অশ‌নি সং‌কেত পা‌নে অপেক্ষমান থাকা সে সফর সঙ্গী।
‌বেদনার আকা‌শের পু‌ন্জিভুত দূর্দশার মেঘ !
ই‌তিহা‌সের পাতায় ঠাঁয় ক‌রে নেয়া সব‌চে‌য়ে জঘন্যতম নিষ্ঠুর হত্যাকান্ডের সূচনার বীজ।
 
র‌ক্তিম ব‌র্ণের মি‌ছে খেলার বীজ ‌সে নয় !
পাপাত্না‌দের হা‌তে প‌বিত্র আত্না‌র নির্মম ব‌লি ।
তাজা র‌ক্তের ফিন‌কি দি‌য়ে বের হওয়া মজলুম‌দের প‌বিত্র শো‌ণি‌তের বাণে র‌ক্তিম সা‌ত্তে ফোরাতের খেলা !
‌বিধূর বা‌ষ্পে হা‌রি‌য়ে কুঁক‌ড়ে কুঁক‌ড়ে যন্ত্রনার প্র‌তিধ্ব‌নি গুণা !
 
আর মাত্র আটটি দিন ,
পা‌য়ে বে‌রি প‌ড়ি‌য়ে দেওয়া
সে র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !!
 
___মাসুদ রানা তরুন।

Related Post

বিশ্ব শান্তির তুমি যে রবি

Posted by - November 8, 2019 0
বিশ্ব শান্তির তুমি যে রবি, কূল জাহানের তুমি যে ছবি, তব তারিফ শেষ করিতে পারিবে না কোন কবি। আসসালাতু আসসালামু…

তাঁর শেষ সেজদা

Posted by - August 26, 2020 0
বলবো তাঁর শেষ সেজদার কথা। তাঁর অন্তর্নিহিত ধ্যান এর কথা। খোদায়ী গোলামীত্তের সে সার কথা। অথচ তোমরা তা বুঝলে না!!…

কারবালার করুণ শোকগাঁথা

Posted by - July 30, 2022 0
পর্ব একঃ কারবালা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ মঞ্চ 🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛ প্রতিবছর মহররম মাস আসলে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় কারবালার শহীদদের শোকে মুহ্যমান…

কারবালা থে‌কে কুফায় কা‌ফেলা !!

Posted by - August 30, 2020 0
‌বিদঘূ‌টে অন্ধকারাচ্ছন্ন রা‌ত্রি ! সারারাত খোলা আকা‌শের নি‌চে ! পা‌য়ে বে‌ড়ি পড়া ,হা‌তে হাতকড়া ! কখ‌নো হে‌টে কখ‌নো বা ঘোড়ার…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *