বিশ্ব শান্তির তুমি যে রবি

1840 0

বিশ্ব শান্তির তুমি যে রবি,
কূল জাহানের তুমি যে ছবি,
তব তারিফ শেষ করিতে পারিবে না কোন কবি।

আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হুজ্জাতাল্লাহ,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া
বাকিয়াতাল্লাহ।।

কুফর শিরিক দূর করিতে আসলোরে ভাই কোন নূরি,
তাওহিদেরি মশাল নিয়ে জাহেলিয়ার আধার দুরি।।

বিশ্ব শান্তির…….

জুলুম অত্যাচার থাকবে না আর,
থাকবে না খুন খারাবি,
সাম্য মৈত্রীর প্রেম দিয়ে,
ভরিয়ে দিবেন শেষ রবি।।

বিশ্ব শান্তির…….

পনেরই শাবান শুক্রবারে,
শব এ বরাত পালন হয়,
একটুখানি ইবাদাতে,
অনেক বেশী সওয়াব হয়।।

বিশ্ব শান্তির…….

শব এ বরাতের গুরুত্ব কত
বুঝলোনা মুসলমানে,
কার উসিলায় এতো ফজিলত
চিনলোনা সেই ইমামকে

বিশ্ব শান্তির……..

ইমাম এসেছে ইমাম এসেছে
ইমামের কন্ঠ শোনা যায়।
চল এবার সবাই গর্জে ওঠো,
ইমামের খোঁজে কাবায় যাই।।

বিশ্ব শান্তির…….

তাগুদি সরকার যাবে এবার,
পালাবে সিংহাসন ছেড়ে,
ঐ দেখা যায় ইমাম এসেছে,
জুলফিকার হাতে নিয়ে।।

– ফাহাদ

Related Post

সালাম হে জামানার ইমাম

Posted by - November 8, 2019 0
সালাম সালাম হে জামানার ইমাম।। লাখো সালাম তোমায় লাখো সালাম।। তোমারি আগমনে ধন্য ধরা, তোমারি পরশে জাতি হবে যে সেরা,…

কারবালার করুণ শোকগাঁথা

Posted by - July 30, 2022 0
পর্ব একঃ কারবালা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ মঞ্চ 🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛ প্রতিবছর মহররম মাস আসলে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় কারবালার শহীদদের শোকে মুহ্যমান…

চির নিদ্রায় ইমাম হো‌সেইন ও সঙ্গী বাহাত্তর !!

Posted by - September 21, 2019 0
১১ মহররম ! বালুকাময় বিস্তীর্ন মরুভূ‌মি ! শ‌ু‌ষে নেওয়া তাজা র‌ক্তের মা‌ঝে  প‌ড়ে থাকা মস্তক‌বিহীন বাহাত্তরের ‌ছিন্ন‌ভিন্ন দেহ ! ধূলার…

তাঁর শেষ সেজদা

Posted by - August 26, 2020 0
বলবো তাঁর শেষ সেজদার কথা। তাঁর অন্তর্নিহিত ধ্যান এর কথা। খোদায়ী গোলামীত্তের সে সার কথা। অথচ তোমরা তা বুঝলে না!!…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *