শোকাবহ ৫ই মহররম

654 0

হুসাইন(আ:) কে?
(পর্ব-২)
– নূরে আলম মুহাম্মাদী।
———–

হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন।

হুসাইন নূর! হুসাইন আসমানসমুহ ও যমিনের নূর!
হুসাইনের আলোতে মুছে যায় নূরের সকল খাদ।
আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ্ব।

না, না!!!
হুসাইনের আলোতে আলোকিত হয় আল্লাহর আরশ,
সেখান থেকে কিঞ্চিত আলোতে ধন্য হয়
সামাওয়াত ওয়াল আরদ্ব।

বিশ্ব জগত মহাজগত আর জগতহীন জগত যার আলোতে চলে,
ছায়াপথসমূহ, জগতসমূহ, যার ধ্বনি তোলে,
হুসাইন আমাদের, হুসাইন সকলের,
হর হামেশা যেখানে
ইয়া হুসাইন, ইয়া হুসাইন যিকির চলে।

তাইতো বলি, হুসাইন যমিনী নয়, তিনি আসমানী।
যমিন ও আসমান যার রক্তের কাছে ঋণী।

না, না,!!!
হুসাইন!!!
যমিন ও আসমানের অধিপতি তিনি,
খোদায়ী আরশ তার কাছে, আসমান যমিনের সব কিছুর চেয়ে পরিচিত বেশী।
আসমানী জগতে, খোদায়ী জগতে প্রাণ সঞ্চালন করেছেন যিনি।
তিনি গর্ব সকলের,
আসমানসমূহ ও যমিনের।

যমিন বলে, হুসাইন আমার বুকে দিয়েছে সেজদা, ঢেলেছে রক্ত,
হুসাইন আমার গর্ব।
আসমানসমূহ বলে,
হুসাইনের পথচলা ছিল আমাদের বুকে বেশী,
আমরা দেখেছি, আমরা শুনেছি, হুসাইনের কথা যমিনের চেয়ে আসমানীদের মাঝে বেশী।

আসমানী জগতের সবাই করে গুঞ্জন,
সাত আসমানের প্রতিটি আসমান,
যার নামে হয়েছে নামকরণ।
হুসাইন এক, হুসাইন দুই,
হুসাইন তিন… হুসাইন সপ্তম।
হুসাইন হয়েছে সবার,
হয়েছে সবার আপন।

কারণ, হুসাইনের কাছ থেকেই দেখেছে তারা,
এত বড় ত্যাগ!!!
এত বড় কোরবানি!!!
দিয়েছেন সব, কিছুই রাখেননি তিনি, আল্লাহ ছাড়া।

তাই, আসমানসমূহের গর্ব,
আসমানে উঠেছে রব,
রাহে আল্লাহর, রক্ষা করতে ইসলাম,
দিয়েছেন হুসাইন সব।
তাইতো, আসমানীরা করে
মিছিল, করো শোরগোল, তোলে ধ্বনি,
ইয়া হুসাইন! ইয়া হুসাইন!
______________

Related Post

অব‌রুদ্ধ ফোরাত !!

Posted by - September 8, 2019 0
৭ মহররম ! দূ‌র্যো‌গের ঘণঘটার ডাক ! প্রকৃ‌তির বিলা‌পের সুর বে‌জে উঠার প্রস্তু‌তি ! ব‌য়ে যাওয়া ফোরা‌তের আর্তনাদ! সে আর্তনাদ…

শাম-এ-গারিবা

Posted by - August 30, 2020 0
পশ্চিম আকাশে লালিমা স্পষ্ট হয়ে উঠেছে, এইতো কিছু, পূর্বে ছিল কোলাহল ছিল মৃত্যুধ্বনি, তরবারির ঝনঝনানি আরও কতো শব্দ ছিল আকাশে…

আশুরার বিপ্লবে নারীদের গৌরবজ্জ্বোল ভুমিকা

Posted by - August 25, 2020 0
ইসলাম নারী ও পুরুষের সন্মিলিত ইতিহাস। ইসলাম গ্রহণকারী প্রথম ব্যাক্তি ছিলেন একজন নারী তথা উন্মুল মুমিনিন হযরত খাদিজা (সা.আ.)। প্রায়…

মহররম

Posted by - September 2, 2019 0
এ হৃদয়ের গহীনে আছে আরেকটি হৃদয় সেই হৃদয়ের অস্তীত্ব আমার স্বপ্ন প্রতিক্ষমান আমার মূগ্ধতা তন্ময়ে অবরুদ্ধ।   অমিহীন আমিতে মিশে…

বিমূর্ত প্রেম প্রতিশোধ

Posted by - September 1, 2019 0
আমি তোমাকে ভালোবাসিকিন্তু আমি তোমার দায়িত্ব নেবোনা ,আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমায় উদ্ধার করতে বিপদ থেকেআমি কোন চেষ্টা করবোনা । একে…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *