মহররম

651 0

এ হৃদয়ের গহীনে

আছে আরেকটি হৃদয়
সেই হৃদয়ের অস্তীত্ব
আমার স্বপ্ন প্রতিক্ষমান
আমার মূগ্ধতা
তন্ময়ে অবরুদ্ধ।
 
অমিহীন আমিতে
মিশে আছ
শুধুই তুমি।
বিরহ নীলে তুমি অম্লান।
 
হে মহররম,
আবার এসেছো
ফিরে এ ধরায়
স্বপ্নহীনার চোখে
আজ স্বপ্ন জাগে
পাষান হৃদয়েও আজ
ঝর্না ঝরে।
 
হে মহররম,
আবার এসেছো ফিরে
এ ধরায়
তোমার পরাজয়ে আজ
সৃষ্ট হয়েছে জয়
লেবানন থেকে মিশর
লিবিয়া থেকে তিউনিশিয়া
এতো তোমারই অবদান।
 
হে মহররম, আবার এসেছো ফিরে
এ ধরায়
তোমাতেই দেখি আজ
হাজারো বিপ্লব
নিগৃহীত নারীতে
ফিরে আসো তুমি
সাকিনারূপে বারবার।
 
অন্যায়ের বিরুদ্ধে
নারীদের বিক্ষোভে
উন্মাতাল রাজপথ
জয়নাব রূপে
ফিরে আসো তুমি
হে মহররম বারবার।
 
পাশ্চাত্য, জায়নাবাদী
শোষনের বিরুদ্ধে
যখন দেখি
ফিলিস্তিনিদের আত্মদান
তখন তুমি ফিরে আসো
হে মহররম,
আলী আসগার, আলী আকবর
দিয়েছিল তেমনি
তোমাতে আত্মদান।
 
যখন দেখি অত্যাচারি মানুষ
নির্বিচারে নির্যাতিত হয়
স্তুপ জমে লাশের পর লাশ
কাশ্মীরী মুসলমানের
তখন তুমি ফিরো আসো
হে মহররম
উমাইয়্যা, আব্বাসীদের
শোষণের নগ্ন তলোয়ার।
 
যখন দেখি ক্রুসেডের সীমারে
বারবার মার খায় মুসলমান
তখন কেন জাগেনা ঈমান
প্রতিশোধ স্পৃহায়।
হে মহররম,
তখন তুমি কেন
আসনা ফিরে
জিহাদী চেতনায়।
 
যখন দেখি এজিদের ইসলাম
মাথা তোলে বাংলায় তখন কেন আসোনা মহররম
আসোনা কারবালা
হোসেনের বেশে,
এই পিশাচ কবলিত বাংলায়।
হে মহররম,
তোমার বাণী
তোমার শিক্ষা
এ-তো লিখিত হবার নয়।
 
এ বাণী
হৃদয়ের কাগজে লিখিত
চির অবিনাশী
ক্ষয় হবার নয়।
এ বাণী রক্ত মিশ্রিত
তাজা রক্ত দিয়ে লেখা
লাল টকটকে লাল।
 
মরে যাও জীবিত হওয়ার লক্ষ্যে
এ বাণী নিয়ে আসে
মহররম।
হে মহররম,
তুমি আবার এসো
আবার এসো ফিরে
যতদিন রবে
পৃথিবী বহমান।
(আশিক পারভেজ মিনার)

Related Post

তুমি হে ইসলাম রবি

Posted by - November 15, 2019 0
তুমি হে ইসলাম রবি, হাবিবুল্লাহ শেষ নবী, নত শিরে তোমায় সেবি; মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ। তুমি সত্য উদ্ধারিলে, মহা তত্ত্ব প্রকাশিলে,…

স‌ত্যের নী‌লিমায় তু‌মি !!!

Posted by - September 10, 2019 0
আ‌জো সদা জাগ্রত তু‌মি চির আকা‌শের নীল, ঐ নী‌লিমায় ছুঁ‌য়ে আছো জা‌নি সদা জাগ্রত হে বীর! দিন যায় মাস আসে…

হুসাইন(আ:) কে? (পর্ব-৪)

Posted by - September 7, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-৪) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! হুসাইন(আ:), হাসানের(আ.) সহোদর ভাই,…

মহররম

Posted by - September 1, 2019 0
কারবালার কালজয়ী বিপ্লবের নানা দিক, বিশেষ করে এ বিপ্লবের মহানায়ক ইমাম হুসাইন (আ.), তাঁর পরিবারবর্গ এবং মহান সঙ্গীদের শাহাদাতসহ তাঁদের…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *