বিমূর্ত প্রেম প্রতিশোধ

858 0

আমি তোমাকে ভালোবাসি
কিন্তু আমি তোমার দায়িত্ব নেবোনা ,
আমি তোমাকে ভালোবাসি 
কিন্তু তোমায় উদ্ধার করতে বিপদ থেকে
আমি কোন চেষ্টা করবোনা ।

একে কি বলা যায় ভালবাসা . . . ? !
অথছ , হে হুসাইন . . . !
“তোমাদেরকে ভালবাসি”
এ কথাটি মুখ ফুটে না বলেও
আমাদের জন্য সর্বস্ব
বাজি ধরে বসলে ! ?

আমাদের অধিকার ফিরিয়ে আনতে
বিনিময়ে উজাড় করে দিলে
সব কিছু এমনকি নিজেকেও !
ভালোবাসার কথা না বলতেই
কেন এমন করে বসলে প্রিয় ?
এখন কি করে তোমার
এই পাগল করা প্রেমের
প্রতিদান দেবো আমি ?

তোমার জন্য , শুধু তোমার জন্যই
এবার তাই সিদ্ধান্ত নিয়েছি আমি ,
আমার লুকানো খঞ্জরটিই
আমূল বিধিয়ে দেব
আমার বুকের মধ্যখানে ।

ফিনকি দেয়া রক্তের প্লাবনে ,
তোমার হত্যাকারীরা তখন ভেসে যাবে।
ভেসে যাবে মানুষের রক্ত শোষণকারী
আপামর নরকের কীটেরাও।
তোলপাড় করা রক্তস্রোতে তখন
তারা খুজেই পাবেনা ঠাঁই ।
উত্তাল লহুসমুদ্রের বাতাসে মেশাবো
আমার ঘৃণা আর প্রতিশোধের বিষ ।
.
কেমন হোলো
এখন কেমন হোলো লালসার
জিহ্ব সর্বস্ব মনুষ্যরুপী ইতরপ্রাণীরা ?
আমার স্বত্ত্বার অধীকারী কোমল
মায়াবী হুসাইনকে নৃশংস হত্যার
প্রতিদান কেমন হোলো . . ! ?

_মোঃ ফয়েজ ইবনে জাফর

Related Post

হুসাইন(আ:) কে? (পর্ব-৪)

Posted by - September 7, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-৪) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! হুসাইন(আ:), হাসানের(আ.) সহোদর ভাই,…

ওহী গৃ‌হে আগুন ও প‌রিক্রমা !!

Posted by - January 31, 2020 0
সদ‌্য বি‌য়োগান্ত পিতা ম‌র্মে বিষা‌দের পীড়ন ক্রন্দন ধ্ব‌নি আর প‌বিত্র অশ্রু ফোটার বর্ষণ ! সান্ত্বনার প্রবোধ নেই , কেবলই হতবাক…

হুসাইন (আঃ) কে? (পর্ব-৩)

Posted by - September 6, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-৩) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইনের নাম খোদ আল্লাহ রেখেছেন,…

তশ‌রি‌ফে মাওলা আলী (আঃ)

Posted by - March 6, 2020 0
🌹 তশ‌রি‌ফে মাওলা আলী (আঃ) !! ❤ আকা‌শে ঘণ‌ঘোর পুল‌কের র‌শ্মি ধরণী‌তে ব‌হে হর‌ষের নাচন , শুভ মহর‌তে কাঁপ‌ছে প্রাচীর…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *