লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল

972 0

লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল
লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল।
এই কালেমা পড়রে আমার পরান বুলবুল।

বল আল্লাহ ছাড়া দোসরা আর
মাবুদ কেহই নাই আমার
মোহাম্মদ মোস্তফা তারি পিয়ারা রাসুল
নূরের রবি প্রেমের ছবি নাইক’ তাঁহার তুল।।

এই কালেমার প্রেম পরশ
করবে রে তোর দিন সরস
রঙ্গীন হয়ে ফুটবেরে তোর গুল বাগিচার ফুল।
বেহেশতী সেই খোশবুতে তোর দিল হবে মশগুল।।

তুলবি যদি খোদার ঘর
এই কালেমার কুঞ্জি ধর
কোরান হাদীস নামাজ- রোজা সবারি এই মুল।
ভুলিস যদি এই কালেমা সব হবে তোর ভুল।।

উঠুক নাক’ তুফান জোর
এই কালেমা কিশতি তর
এই কিশতিতেই পাবিরে তুই অকুলেতে কুল।
আখেরাতে পার হবি তুই পুলসেরাতের পুল।

-গোলাম মোস্তফা-

Related Post

আযর কি হযরত ইবরাহীমের পিতা ছি‌লেন?

Posted by - September 6, 2019 0
বিসমিল্লা‌হির রাহমা‌নির রা‌হিম আল্লাহ তায়ালা সৃ‌ষ্টির এই দু‌নিয়া‌তে তাঁর প্র‌তি‌নি‌ধি স্বরুপ মানব জা‌তি‌কে সৃ‌ষ্টি ক‌রে‌ছেন আশরাফুল মাখলুকাত তথা সৃ‌ষ্টির সেরা জীব…

কে এলো কে এলোরে

Posted by - September 1, 2019 0
কে এলো কে এলোরে ছুটলো খুশির ফোয়ারা || আজ দুনিয়া হোলো যে রঙিন, আসমান মাতোয়ারা ||| বেহেশতের ই ফুল মা…

হুসাইন(আ:) কে? (পর্ব-৪)

Posted by - September 7, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-৪) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! হুসাইন(আ:), হাসানের(আ.) সহোদর ভাই,…

কালো রাতের মুসাফির

Posted by - August 6, 2019 0
কালো রাতের মুসাফির __মোস্তফা কামাল সুমন একটি বিদঘুটে কালো রাত দির্ঘ প্রহর নিয়ে যেন এসেছে, পেঁচাদের লোমহর্ষক প্রতিধ্বনিত ডাক, আর…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *