বাদশার ও বাদশাহ

1020 0

বাদশার ও বাদশাহ
মোহাম্মদ মোস্তফা সাল্লেআলা
তুমি বাদশারও বাদশাহ কামলিওয়ালা।।

পাপে-তাপে পূর্ণ আঁধার দুনিয়া
হ’ল পূন্য বেহেশতী নূরে উজালা।।

গুনাহগার উম্মত লাগি’ তব
আজো চয়ন নাহি, কাঁদিছ নিরালা।।

কিয়ামতে পিয়াসী উম্মত লাগি,
দাড়ায়ে র’বে লয়ে তহুরার পিয়ালা।।

জ্বলিবে হাশর দিনে দ্বাদশ রবি,
নফসি নফসি কবে সকল নবী
ইয়া উম্মতি ইয়া উম্মতি একেলা তুমি,
কাঁদিবে খোদার পার আর্শ চুমি’-
পাপী উম্মত ত্রান তব জপমালা।।

করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান,
তব গুণ গাহিল খোদ আল্লাহতায়ালা।।

-কাজী নজরুল ইসলাম-

Related Post

কোথায় পেয়েছ সেই প্রেম!

Posted by - September 5, 2019 0
সালাম! হে ক্বামার-এ-বনু হাশিম তোমার বিলাশি প্রেমকে সালাম, কি করে এমন বিলাসী হতে পারলে যে, তোমার প্রেমের প্রতি হিংসা করা…

হায় আফ‌সোস ! হায় !!

Posted by - October 6, 2019 0
আর কত পথ ! আর কত দূর ! শহর থে‌কে শহ‌রে , গ্রা‌ম থে‌কে গ্রা‌মে ! ‌হেঁটে হেঁটে ক্লান্ত !…

অভি‌যোগ ও অনু‌যো‌গে সাজ্জাদ !!!

Posted by - September 12, 2019 0
পর্ব~১  অভি‌যোগ ও অনু‌যোগের স্পৃহার দগ্ধতায় ভে‌সে চ‌লে‌ছি ‌সেই ক‌বে, লালে লাল মরুর লা‌লিমা হ‌তে। মম  ম‌র্মে বিধুর বা‌ষ্পে চরম…

বল‌বো না আর পিপাসার্ত !!

Posted by - October 11, 2019 0
আর বল‌বো না , বল‌বো না আমার পিপাসার কথা , চরম তৃষ্ণার্ততার কথা ! ‌তৃষ্ণার্ততায় পা‌নি ব‌ন্দি হ‌য়ে কেঁ‌দে‌ছিল ফোরাতকুল…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *