হায় আফ‌সোস ! হায় !!

774 0

আর কত পথ !
আর কত দূর !
শহর থে‌কে শহ‌রে , গ্রা‌ম থে‌কে গ্রা‌মে !
‌হেঁটে হেঁটে ক্লান্ত !
কত পথ পে‌রি‌য়ে ,কত দেশ পে‌রি‌য়ে !
‌হোচট খাওয়া প‌থে প্রান্ত‌রে !

‌কোথাও একমু‌ঠো প্রশা‌ন্তির ছোঁয়া লা‌গে‌নি ও‌দের চো‌খে মু‌খে !
অন্তর বিদীর্ন মরুর দগ্ধতা নি‌য়ে।
ওষ্ঠাগত দাবদা‌হের তীব্রতা !
কত তুচ্ছ তা‌চ্ছিল্যতার চো‌খে এ সফর !
কত বি‌নিদ্র রজনী
এ কা‌ফেলা !

কখ‌নো বা তীব্র হা‌সির খোরাক পাপাত্না‌দের কা‌ছে!
এরই মা‌ঝে নগর বাসীর ভর্ৎসনা ছ‌লে ঢিল পাট‌কেল ছুঁ‌ড়ে মারা কা‌ফেলার উপর !
হাত উঁচি‌য়ে ঢিল মারা থামা‌নোর প্রয়াস !
আহ্বান জা‌নি‌য়ে থামা‌লেন ইমাম জয়নূল !
‌
বল‌লেন ,‌তোমরা কি মুসলমান ?
হ্যাঁ ! অবশ্যই মুসলমান !
নগর বাসীর উত্তর !
‌কেন মার‌ছো ?

‌তোমরা কি কুরআন পাঠ ক‌রো না ?
অবশ্যই প‌ড়ি !
কখ‌নো কি প‌ড়ো‌নি
কুল্লা …… ফিল কুরবা ?
প‌ড়ে‌ছি !
তাহ‌লে এমন কর‌ছো কেন ?
‌তোমা‌দেরকে কি কুরআ‌নে এই নি‌র্দেশ দি‌য়ে‌ছে ?
‌কেন ?
এই আয়া‌তের সা‌থে তোমা‌দের এই কা‌ফেলা বাসীর কি সম্পর্ক ?
‌কি সম্পর্ক জান‌তে চাও ?
এই দেখ , আমরাই হলাম সেই কুরবা !
আমরাই হলাম রাসু‌লের সন্তান ,স্বজন ,যা‌দের‌কে ভালবাসা কুরআ‌নে ফরজ ক‌রে দি‌য়ে‌ছে !
অথচ সেই তোমরা কর‌ছে এই রকম আচরন ?
হায় আফ‌সোস !
হায় !!

__মাসুদ রানা তরুন ।

Related Post

শোকা‌গ্নির শ্বেতবাস !!

Posted by - September 1, 2019 0
দীর্ঘ পথ প‌রিক্রমা শে‌ষে হঠাৎ ঘ‌রে ডুক‌লেন ! বড়ই ক্লান্ত, শ্রান্ত ,অবসন্ন দেহ ও মন । মর্ম ব্যাথায় কুঁক‌ড়ে থাকা…

হুসাইন(আ:) কে? (পর্ব-৪)

Posted by - September 7, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-৪) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! হুসাইন(আ:), হাসানের(আ.) সহোদর ভাই,…

ওহী গৃ‌হে আগুন ও প‌রিক্রমা !!

Posted by - January 31, 2020 0
সদ‌্য বি‌য়োগান্ত পিতা ম‌র্মে বিষা‌দের পীড়ন ক্রন্দন ধ্ব‌নি আর প‌বিত্র অশ্রু ফোটার বর্ষণ ! সান্ত্বনার প্রবোধ নেই , কেবলই হতবাক…

কোথায় পেয়েছ সেই প্রেম!

Posted by - September 5, 2019 0
সালাম! হে ক্বামার-এ-বনু হাশিম তোমার বিলাশি প্রেমকে সালাম, কি করে এমন বিলাসী হতে পারলে যে, তোমার প্রেমের প্রতি হিংসা করা…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *