হুসাইনের জাগরনে আমরা জেগে থাকবোই

1189 0

ওদের চোখে হুসাইন সবসময় মৃত!
কিন্তু ওরা কি জানে
শাহাদাত হুসাইনকে করেছে আরও ক্ষুরধার
আরও শক্তিশালী।

ওরা শুধু কারবালাকে একটি শহর মনে করে!
কিন্তু ওরা কি জানে পবিত্রতার দেহ ধারন করে
এ মাটি আরও কতো অহংকারি হয়ে উঠেছে?

ওরা ভাবে আশুরার সাথে বিদ্রোহের দাবানল স্তিমিত হয়ে গেছে!
ওরা কখনও দেখেনি
১১ই মহররম থেকে প্রতি মুহূর্ত কতো আজস্র হুসাইনের জাগরনে
আরও কতো বিপ্লবী আরও কতো অকাতরে বুক চিরে দেয়া
আব্বাসের জন্ম হয়েছে আজ?

ওরা ভাবে আজ আর যয়নাব নেই!
দেখেছে কখনও আমাদের আঙিনা,
ইতরাতের ভালোবাসার বাগান দিয়ে সাজানো
বিপ্লবের কারখানা?

ওরা ভাবে আজ আর কোন পতাকা নেই, নেই কোন মিম্বার!
ওরা ভাবে প্রতিবাদের সকল ভাষাকে দাবিয়ে দিতে পেরেছে!
একবারও দেখেনি, কত শত আলোর সন্ধানিরা
হুরের বেশে আজ মুখরিত জনতার মিছিলে।

তবে এসো!
ওদের চোখে তাকিয়ে হুসাইনকে বলি
‘এই হারানো গৌরব আমরা ফিরিয়ে আনবোই
তুমি ঘুমাও শান্তিতে হুসাইন
আমরা জেগে থাকবোই’।

(মোস্তফা কামাল সুমন)

Related Post

শাম-এ-গারিবা

Posted by - August 30, 2020 0
পশ্চিম আকাশে লালিমা স্পষ্ট হয়ে উঠেছে, এইতো কিছু, পূর্বে ছিল কোলাহল ছিল মৃত্যুধ্বনি, তরবারির ঝনঝনানি আরও কতো শব্দ ছিল আকাশে…

হযরত ইমাম হুসাইন (আলাইহিস সালাম)-এর মর্যাদাঃ

Posted by - August 28, 2020 0
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম-এর চাচী সাইয়্যেদা হযরত উম্মুল ফযল বিনতে হারিস রাদিয়াল্লাহু তা’আলা আনহা অর্থাৎ হযরত…

বিশ্ব শান্তির তুমি যে রবি

Posted by - November 8, 2019 0
বিশ্ব শান্তির তুমি যে রবি, কূল জাহানের তুমি যে ছবি, তব তারিফ শেষ করিতে পারিবে না কোন কবি। আসসালাতু আসসালামু…

র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !!

Posted by - September 3, 2019 0
র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !! হঠাৎ ঘোড়ার পা থে‌মে গেল ! এক পাও আর এগু‌চ্ছেনা ! তীব্র দাবদাহ ! মরুর শুষ্কতায়…

কারবালা থে‌কে কুফায় কা‌ফেলা !!

Posted by - August 30, 2020 0
‌বিদঘূ‌টে অন্ধকারাচ্ছন্ন রা‌ত্রি ! সারারাত খোলা আকা‌শের নি‌চে ! পা‌য়ে বে‌ড়ি পড়া ,হা‌তে হাতকড়া ! কখ‌নো হে‌টে কখ‌নো বা ঘোড়ার…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *