খোদার বন্ধু

1162 0

সৈয়দে মক্কী মাদানী আমার নবী মোহাম্মদ।
করুনাসিন্ধু খোদার বন্ধু নিখিল মানব প্রেমাস্পদ।।

আদম নূহ ইবরাহীম দাউদ সলেমান মুসা আর ঈসা,
সাক্ষ্য দিল আমার নবীর, তা’দের কালাম হ’ল রদ।।

যাঁহার মাঝে দেখল জগৎ ইশারা খোদার নূরের,
পাপ দুনিয়ায় আনল যে রে পুণ্য বেহেশতী সনদ।।

হায় সেকান্দর খুঁজল বৃথাই আব হায়াত এই দুনিয়ায়
বিলিয়ে দিল আমার নবী সে সুধা মানব সবায়।।

হায় জুলেখা মজল বৃথাই ইউসুফের ওই রূপ দেখে,
দেখলে আমার নবীর সুরত যোগীন হত ভসম মেখে।
শুনলে নবীর শিরীন জবান, দাউদ মাগিত মদদ।।

ছিল নবীর নূর পেশানিতে তাই ডুবল না কিশতী নূহের,
পুড়ল না আগুনে হযরত ইবরাহিম সে নমরুদের,
বাঁচল ইউনুস মাছের পেটে স্মরণ ক’রে নবীর পদ;
দোযখ আমার হারাম হ’ল
পিয়ে কোরানের শিরীন শহদ।।

-কাজী নজরুল ইসলাম-

Related Post

অভি‌যোগ ও অনু‌যো‌গে সাজ্জাদ !!!

Posted by - September 12, 2019 0
পর্ব~১  অভি‌যোগ ও অনু‌যোগের স্পৃহার দগ্ধতায় ভে‌সে চ‌লে‌ছি ‌সেই ক‌বে, লালে লাল মরুর লা‌লিমা হ‌তে। মম  ম‌র্মে বিধুর বা‌ষ্পে চরম…

মহররমের শোকগাথা

Posted by - September 5, 2019 0
ইয়া হুসাইন তোমার পরাজয় নাই কন্ঠ – ফয়েজ ইবনে জাফর ও আব্দুল আউয়াল মাসুদ মন কাঁদে প্রান কাঁদে ইয়া আবি…

কালো রাতের মুসাফির

Posted by - August 6, 2019 0
কালো রাতের মুসাফির __মোস্তফা কামাল সুমন একটি বিদঘুটে কালো রাত দির্ঘ প্রহর নিয়ে যেন এসেছে, পেঁচাদের লোমহর্ষক প্রতিধ্বনিত ডাক, আর…

কে এলো কে এলোরে

Posted by - September 1, 2019 0
কে এলো কে এলোরে ছুটলো খুশির ফোয়ারা || আজ দুনিয়া হোলো যে রঙিন, আসমান মাতোয়ারা ||| বেহেশতের ই ফুল মা…

প্রিয় হে বার্তাবাহক মুস‌লিম !!

Posted by - September 5, 2019 0
ডা‌কি‌ছে আমায় ক‌রি‌তে বায়াত বস‌তি জন ঐ কুফায়, ‌বিশ্বাস না‌হি লয় ম‌নে জা‌গে কেবলই সংশয় শংকায়! ইমাম‌বিহীন না‌হি জা‌গে প্রাণ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *