অত্যাবশ্যকীয় আদব

647 0
🌹ইমামিয়া পাক দরবার শরীফের সন্মানিত সকল ভক্ত, আশেকান, মুরিদান ও মুহিব্বিনে আহলু বাইতিন নাবী(সা.)-এর খেদমতে দরবার শরীফের অভ্যন্তরে পালনীয় কতিপয় অত্যাবশ্যকীয় আদব পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি – 
 
✔️১। ওযুসহ প্রবেশ অথবা প্রবেশ করেই ওযু করে নেয়া,, যেন দরবারে সর্বক্ষন ওযু সহকারে থাকা যায়।
 
✔️২। ওযুর পর দুই রাকাত নফল নামাজ পড়ে সেই নামাজের সাওয়াব যামানার ইমামকে হাদিয়া করা।
 
৩। পান,, বিড়ি,, সিগেরেট ও অন্যান্য নেশাজাতীয় যে কোন দূর্গন্ধ আগেভাগেই দূর করে পাক দরবার শরীফের আঙ্গিনায় প্রবেশ করা।
 
৪। দরবারে অবস্থানকালীন নিরবতা বজায় রাখার ব্যাপারে ব্যক্তিগতভাবে যত্নবান হওয়া এবং অযথা ও বেহুদা যে কোন কথা ও কাজ, আর আওয়াজ করে ডাকা, চিৎকার করে কথা বলা, উচ্চ স্বরে হাসি-ঠাট্টা করা ইত্যাদি পরিপূর্ণভাবে পরিহার করে চলা।
 
✔️৫। দরবার অঙ্গনের পরিচ্ছন্নতা রক্ষার ব্যাপারে আন্তরিক হওয়া।
 
✔️৬। নিজ দায়িত্বে দরবারের অভ্যন্তরে যে কোন একটি খেদমত সম্পাদন করা।
 
✔️৭। নামাজ, দোয়া ও মুনাজাত, কোরআন তিলাওয়াত, দ্বীনি আলোচনা ও যিকির-আযকারসহ অন্যান্য যে কোন প্রকার ইবাদত ও লেখাপড়াসহ আত্ম উন্নয়নমূলক কাজে নিজেকে ব্যস্ত রাখা।
 
৮। নিজ মোবাইল এর রিং টোন সাইলেন্ট করে রাখা।
 
৯। অপর মুমিনের যে কোন বদনাম, গিবত, পরনিন্দা ও সমালোচনা থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখা।
 
✔️১০। “মুমিনরা পরস্পর ভাই-বোন” কথাটি মনে রেখে নিজের আগে অপর মুমিন ভাই বোনদের সুবিধার দিকে বেশী করে দৃষ্টি প্রদান করা। বিশেষ করে বয়স্ক পুরুষ ও মহিলা, নারী ও শিশুদের সুবিধার দিকে বেশী করে খেয়াল রাখা।
 
✔️১১। আবে শেফা পানের পর নির্দিষ্ট স্থানে আবে শেফার হাদিয়া প্রদান করা।
 
✔️১২। দরবারে অনুষ্ঠিত মাহফিল অথবা মজলিস চলাকালীন সময় অন্য সব ব্যস্ততা ছেড়ে অনুষ্ঠানে অংশ নেয়া।
 
✍️[উপরোল্লেখিত আদবগুলো আপনারা আগে থেকেই রক্ষা করে আসছেন বলে আপনাদের সবার কাছে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের সকলকে ইমামের আশির্বাদ লাভ করার তৌফিক দান করুক।]💐
↯↻↯↻↯

Related Post

মৃত্যু কামনা!?

Posted by - January 15, 2020 0
🌷 জনৈক ব্যক্তি হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এর খেদমতে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ! আমাকে কী অনুমতি…

উপদেশ প্রার্থী এক ব্যক্তি

Posted by - August 14, 2019 0
✍️[এক আরব বেদুঈন মদীনা শহরে এসে রাসূলে আকরাম (সা.)-এর খেদমতে হাজির হয়ে আবেদন করলো, “হে আল্লাহর রাসূল (সাঃ)! আমাকে কিছু…

শিক্ষনীয় উক্তি

Posted by - October 10, 2019 0
নীচের উক্তিগুলো শিক্ষনীয়  তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করুনঃ 1⃣ কলম 2⃣ কদম 2⃣ জিহ্বা ☑ তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়ঃ 1⃣ নদীর…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *