মন কাঁদে প্রাণ কাঁদে

742 0
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
মহররমের চাঁদ উঠেছে ঐ
জয়নুল কেঁদে কেঁদে বলে
আমার আব্বাজান কই
যয়নব কেঁদে আকুল হয় আমার ভাইয়া কই।
[কি হোলো কারবালায়
মন ছেয়ে যায় বেদনায়]২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
নবীজির তৈরী হুকুমত
উল্টে দিলো ইয়াযিদ সব
চালালো নিজের হুকুমত
রুখে দাড়ালেন ইমাম হোসেন
জিন্দা করতে হক্ব।
[বুঝলো না মুসলিমরা
আজো আছে দিশেহারা।]২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
শহীদ হলেন হোসেন কারবালায়
সেই ঘটনায় সব মোমিন
হতবাক হয়ে যায়।
শহীদানের লাশের পরে শত্রুরা সব
ঘোড়া চালিয়ে যায়।
[নবীজির আওলাদের
রক্তে হোলো হোলখেলা।]২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
মুসলিম নামের কলঙ্ক ইয়াযিদ
ফোরাতের তীরে ইমাম বাহিনীকে
করলো অবরোধ
পানি পানি করে শিশুদের
হয় কন্ঠরোধ।
[কি পাষান ছুরি চালায়
ইমাম হেসেনের গলায়।]২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
দুধের শিশু আলী আসগার
বাবার হাতেই তারে বিদ্ধ করলো
দুশমনের তীর।
দুধের শিশুকে বধ করলো হায়
জমীনে কান্নার রোল।
[এ জুলুম মানি না
সব মোমিন হয় উতলা।]২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
ইতিহাসের অভিশপ্ত ইয়াযিদ
ফরমান জারী করলো
চায় সে ইমামের শির
বর্শায় গেথে কমবখতেরা নিয়ে গেলো সব
শহীদানের শির
[এ অন্যায় মানে যারা
নির্ঘাত হবে পথহারা।]২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
বন্দি হলেন সব নারী ও শিশু
পিঠমোড়া করে বাঁধলো নারীদের
উটেরি উপর।
দামেশ্কে নিয়ে গেলো তাদের
খুশি হয় ইয়াযিদের দরবার।
[হায় যয়নব কি হোলো
তোমরা হলে ঘরছাড়া।]২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
স্মরণ করি কারবালা সবে
ইমামের পদাঙ্ক ধরে মোদের
নাজাত পাইতে হবে
সরকারী ইসলাম হতে মোদের
ফারেগ হইতে হবে।
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২
 
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া আবা আবদুল্লাহ্
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া সাইয়্যেদুশ্ শুহাদা
মন কাঁদে প্রাণ কাঁদে ইয়া শুহাদায়ে কারবালা
ইয়া হোসেন লও সালাম মোদের দাও মুক্তির দিশা।২

Related Post

খ‌রি‌দে কারবালা !!

Posted by - September 7, 2019 0
ও‌হে , বনু আসাদ ! কি‌নতে চাই মোর সমা‌ধির চৌহ‌দ্দি ‌দে‌বে কি আমায় ? ষাট হাজার দিরহা‌মের কেনা দা‌মে সাজা‌বো…

চেতনার কথা !!

Posted by - September 8, 2019 0
আজ বল‌বো সে কথা , বল‌বো সে চেতনার কথা ! ‌যে চেতনার আগু‌নে জ্বল‌সিত, ‌যে প্র‌তি‌শো‌ধের স্পৃহায় প্র‌তি‌নিয়ত দগ্ধ আজ…

হযরত ইমাম হুসাইন (আলাইহিস সালাম)-এর মর্যাদাঃ

Posted by - August 28, 2020 0
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম-এর চাচী সাইয়্যেদা হযরত উম্মুল ফযল বিনতে হারিস রাদিয়াল্লাহু তা’আলা আনহা অর্থাৎ হযরত…

হুসাইন (আঃ) কে?

Posted by - September 4, 2019 0
(পর্ব-১) – নূরে আলম মুহাম্মাদী ———– হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন হচ্ছে সমুদ্র, মহাসমুদ্র। না, না,!!…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *