ইমাম হুসাইন

697 0
সীমানার প্রাচীর পেরিয়ে
অসমাপ্ত পথের সন্ধানে
নিঃশব্দ নিস্তব্ধতায়
সত্য-অসত্যের ফয়সালায়
অহর্নিশ একজন
চলে অবিচল গতীতে
অবরুদ্ধ সত্যকে
মুক্তির স্বাধীনতায়
প্রিয়জনের অনিচ্ছা, বিরোধিতা
তবুও তিনি স্থির, দৃঢ়পদ
লক্ষ্যে অনঢ়
মুক্তির নেশা তার
রক্তে রহমান।
 
মনে পড়ে কত স্মৃতি
ফেলে আসা মুহুর্ত
পিতামহ, ভ্রাতা, প্রিয় কত মুখ
চেনা কত বিকেল
ঢেকে যায় আঁধারে
রাতগুলো মনে হয়
অপরিচিত, অচেনা
তবুও তিনি ছুটে চলেন
দূর্বার দূরন্ত।
 
স্মৃতির অ্যালবামে ছবি আঁকা
মনের জগতে
নানা জানের ভালোবাসায়
চুমু মাখা মুখ।
 
হোসেন আমার হতে
আমিও হোসেন হতে
ভালোবাসবে হোসেন কে যে
ভালোবাসবে আমাকেই সে।
 
ইসলাম আজ যে কারারুদ্ধ
মাতাল, মদ্যপ
বানর নাচের জলশায়
রাজতন্দ্রের প্রাসাদে।
অসম অর্থনীতির ছোবলে
মানুষ হয়েছে কঙ্কাল
মানবতা হয়েছে রাক্ষস
মানবতার মুক্তিতে
এগিয়ে চলেন তিনি
দূর্বার দূরন্ত।
 
স্বাধীনতা আজ যে সবচেয়ে অস্বাধীন (পরাধীন)
ইসলাম আজ যে অইসলামের ভুমিকায়
মিথ্যার মাথায় সত্যের মুকুট
অভদ্র আজ ভদ্রতার লেবাসে।
তবুও তিনি ছুটে চলেন
দূর্বার, দূরন্ত।
 
ভাঙতেই হবে
মিথ্যার কারাগার
দূর্নিতির তাজমহল
ফেরাউনসম এজিদের রাজপ্রসাদ।
চারিদিকে রব উঠে
বাতাসে গুঞ্জনে
ইসলাম আজ যে
ক্ষত-বিক্ষত মৃতদেহে।
 
হায় হোসেন! হায় হোসেন! ধ্বনিতে
মুখরিত জনপদ
ত্যাগের মহিমায়
পৃথিবী হল
মহিয়ান।
 
হে ইমাম, তোমাকে তাই সালাম সালাম।👌
আশিক পারভেজ মিনার 

Related Post

খ‌রি‌দে কারবালা !!

Posted by - September 7, 2019 0
ও‌হে , বনু আসাদ ! কি‌নতে চাই মোর সমা‌ধির চৌহ‌দ্দি ‌দে‌বে কি আমায় ? ষাট হাজার দিরহা‌মের কেনা দা‌মে সাজা‌বো…

খোদার বন্ধু

Posted by - November 15, 2019 0
সৈয়দে মক্কী মাদানী আমার নবী মোহাম্মদ। করুনাসিন্ধু খোদার বন্ধু নিখিল মানব প্রেমাস্পদ।। আদম নূহ ইবরাহীম দাউদ সলেমান মুসা আর ঈসা,…

পূর্ণতা

Posted by - September 7, 2019 0
একটি অসম্পূর্ণ ইতিহাসের কথা বলবো আজ যাকে পূর্ণতা দেয়ার প্রয়াসে অগনিত প্রান বলিদান দেয়া হয়েছে ত্যাগের উপর ত্যাগের অবাধ্য ঢেউ…

কারবালার করুণ শোকগাঁথা

Posted by - July 30, 2022 0
পর্ব একঃ কারবালা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ মঞ্চ 🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛🔲⬛ প্রতিবছর মহররম মাস আসলে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় কারবালার শহীদদের শোকে মুহ্যমান…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *