হুসাইন(আ:) কে? (পর্ব-৪)

762 0

হুসাইন(আ:) কে?
(পর্ব-৪)
– নূরে আলম মুহাম্মাদী।
▪▪▪▪

হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন।

হুসাইন!!!
হুসাইন(আ:), হাসানের(আ.) সহোদর ভাই,
যারা নবীজীর(সা.) কোলে নিয়েছিলেন ঠাই।
হাসান ও হুসাইনকে দিয়েছেন নবী
বেহেশতীদের সর্দার করে,
খোদ দয়াল নবী যেখানে
আছেন বেহেশতের সদস্য হয়ে।
▪▪▪▪
হুসাইন!!!
খোদায়ী সকল বিষয়ের তারকা যে তিনি,
তাই তো,
হুসাইনের গালে, গলায়, ঠোটে চুমু খেয়ে বলতেন নবীজী,
হুসাইন! তুমি যে আমার
দু’নয়নের মনি।
▪▪▪▪
এ জগতের তারকারা মিটি মিটি জ্বলে,
কারণ, তারা যে রয়েছে আমাদের বহু বহু দূরে।
আর খোদায়ী তারকা হুসাইন!!
যত দুরেই থাক, আরশের আলো জ্বালায় অবিরাম,
প্রতিটি অসহায়, বঞ্চিতের ঘরে।
▪▪▪▪
হুসাইন(আ:) কে? তা কি জানো? আরো বলি শোন।
▪▪▪▪
নুহের কিস্তি বলেন নবীজী
তাঁর আহলে বাইতকে,
আর এ কিস্তিই যে নাজাতের তরী
তাও বলে গেলেন অকপটে।
▪▪▪▪
কিন্তু, এর মধ্যে হুসাইন!!
আহলে বাইতের অন্যতম
ব্যতিক্রমী সদস্য যিনি।
সকলের মাঝে বেছে নিলেন
দয়াল নবী, বললেন তিনিঃ
“হুসাইন যে চেরাগ হেদায়েতের,
আর কিস্তি হলো নাজাতের!”
▪▪▪▪
কেননা, কঠিন ও ব্যতিক্রমী কাজটি করেছেন হুসাইন,
শাহাদাতের শুরা পানে খোদায়ী ভুবনে
মাতাল হয়ে সর্বস্ব দিয়েছেন
উজার করে দ্বীনের কাবণে।
তাই, এককভাবে এ গর্ব শুধু হুসাইনের,
নাজাতের তরী হয়েছেন তিনি
সব মানুষের
ইহকাল ও পরকালের।
▪▪▪▪
হাশরের ময়দানে আর বেহেশতে
যার ক্ষমতা আর মমতা সবচাইতে বেশী হবে,
তিনি সেই হুসাইন!!!
হাশরের দিন হুসাইনের আশেকদের অবস্থা দেখে,
রহমতের প্রভু অস্থির হবেন
কখন যে এ ঘোর কেটে যাবে?!!
হুসাইনও তাঁর আশেকদের আশেক হয়ে
খোদায়ী জগতের মেলা বসাবেন তাদের নিয়ে।
হাশরের ময়দান অবাক হবে সেদিন,
সকল কার্যক্রম
থমকে দাঁড়াবে সেদিন,
হুসাইনের জ্যোতি আর খোদায়ী আরশ
একাকার হবে সেদিন।
▪▪▪▪
তাই, আসবে ডাক আরশে মাওলা থেকে
এই পাগলদের টেনে নিয়ে যাও বেহেশতের দিকে।
খোদায়ী তারকা আর আশেক্বানে হুসাইন,
একই মেলায় বেহেশতে সব
ঘুরে ঘুরে দেখবেন শুধু
হুসাইন আর হুসাইন আর হুসাইন!!!
▪▪▪▪
______________

Related Post

প্রিয় হে বার্তাবাহক মুস‌লিম !!

Posted by - September 5, 2019 0
ডা‌কি‌ছে আমায় ক‌রি‌তে বায়াত বস‌তি জন ঐ কুফায়, ‌বিশ্বাস না‌হি লয় ম‌নে জা‌গে কেবলই সংশয় শংকায়! ইমাম‌বিহীন না‌হি জা‌গে প্রাণ…

বিশ্ব শান্তির তুমি যে রবি

Posted by - November 8, 2019 0
বিশ্ব শান্তির তুমি যে রবি, কূল জাহানের তুমি যে ছবি, তব তারিফ শেষ করিতে পারিবে না কোন কবি। আসসালাতু আসসালামু…

আযর কি হযরত ইবরাহীমের পিতা ছি‌লেন?

Posted by - September 6, 2019 0
বিসমিল্লা‌হির রাহমা‌নির রা‌হিম আল্লাহ তায়ালা সৃ‌ষ্টির এই দু‌নিয়া‌তে তাঁর প্র‌তি‌নি‌ধি স্বরুপ মানব জা‌তি‌কে সৃ‌ষ্টি ক‌রে‌ছেন আশরাফুল মাখলুকাত তথা সৃ‌ষ্টির সেরা জীব…

ইমাম হুসাইন

Posted by - September 1, 2019 0
সীমানার প্রাচীর পেরিয়ে অসমাপ্ত পথের সন্ধানে নিঃশব্দ নিস্তব্ধতায় সত্য-অসত্যের ফয়সালায় অহর্নিশ একজন চলে অবিচল গতীতে অবরুদ্ধ সত্যকে মুক্তির স্বাধীনতায় প্রিয়জনের…

কারবালার করুণ শোকগাঁথা

Posted by - July 30, 2022 0
এক: কারবালা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ মঞ্চ প্রতিবছর মহররম মাস আসলে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় কারবালার শহীদদের শোকে মুহ্যমান হয়ে যান।…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *