লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল

936 0

লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল
লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল।
এই কালেমা পড়রে আমার পরান বুলবুল।

বল আল্লাহ ছাড়া দোসরা আর
মাবুদ কেহই নাই আমার
মোহাম্মদ মোস্তফা তারি পিয়ারা রাসুল
নূরের রবি প্রেমের ছবি নাইক’ তাঁহার তুল।।

এই কালেমার প্রেম পরশ
করবে রে তোর দিন সরস
রঙ্গীন হয়ে ফুটবেরে তোর গুল বাগিচার ফুল।
বেহেশতী সেই খোশবুতে তোর দিল হবে মশগুল।।

তুলবি যদি খোদার ঘর
এই কালেমার কুঞ্জি ধর
কোরান হাদীস নামাজ- রোজা সবারি এই মুল।
ভুলিস যদি এই কালেমা সব হবে তোর ভুল।।

উঠুক নাক’ তুফান জোর
এই কালেমা কিশতি তর
এই কিশতিতেই পাবিরে তুই অকুলেতে কুল।
আখেরাতে পার হবি তুই পুলসেরাতের পুল।

-গোলাম মোস্তফা-

Related Post

স্মৃতিতে মহররম

Posted by - September 6, 2019 0
স্মৃতিতে মহররম – আশিক পারভেজ মিনার   মহররম নিয়ে লিখতে বসেছি কি লিখবো মহররম নিয়ে আমার কলম স্থির, স্তব্ধ, নির্বাক।…

ওহী গৃ‌হে আগুন ও প‌রিক্রমা !!

Posted by - January 31, 2020 0
সদ‌্য বি‌য়োগান্ত পিতা ম‌র্মে বিষা‌দের পীড়ন ক্রন্দন ধ্ব‌নি আর প‌বিত্র অশ্রু ফোটার বর্ষণ ! সান্ত্বনার প্রবোধ নেই , কেবলই হতবাক…

অভি‌যোগ ও অনু‌যো‌গে সাজ্জাদ !!!

Posted by - September 12, 2019 0
পর্ব~১  অভি‌যোগ ও অনু‌যোগের স্পৃহার দগ্ধতায় ভে‌সে চ‌লে‌ছি ‌সেই ক‌বে, লালে লাল মরুর লা‌লিমা হ‌তে। মম  ম‌র্মে বিধুর বা‌ষ্পে চরম…

হুসাইন(আ:) কে? (পর্ব-৪)

Posted by - September 7, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-৪) – নূরে আলম মুহাম্মাদী। হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন!!! হুসাইন(আ:), হাসানের(আ.) সহোদর ভাই,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *