হুসাইনের জাগরনে আমরা জেগে থাকবোই

1218 0

ওদের চোখে হুসাইন সবসময় মৃত!
কিন্তু ওরা কি জানে
শাহাদাত হুসাইনকে করেছে আরও ক্ষুরধার
আরও শক্তিশালী।

ওরা শুধু কারবালাকে একটি শহর মনে করে!
কিন্তু ওরা কি জানে পবিত্রতার দেহ ধারন করে
এ মাটি আরও কতো অহংকারি হয়ে উঠেছে?

ওরা ভাবে আশুরার সাথে বিদ্রোহের দাবানল স্তিমিত হয়ে গেছে!
ওরা কখনও দেখেনি
১১ই মহররম থেকে প্রতি মুহূর্ত কতো আজস্র হুসাইনের জাগরনে
আরও কতো বিপ্লবী আরও কতো অকাতরে বুক চিরে দেয়া
আব্বাসের জন্ম হয়েছে আজ?

ওরা ভাবে আজ আর যয়নাব নেই!
দেখেছে কখনও আমাদের আঙিনা,
ইতরাতের ভালোবাসার বাগান দিয়ে সাজানো
বিপ্লবের কারখানা?

ওরা ভাবে আজ আর কোন পতাকা নেই, নেই কোন মিম্বার!
ওরা ভাবে প্রতিবাদের সকল ভাষাকে দাবিয়ে দিতে পেরেছে!
একবারও দেখেনি, কত শত আলোর সন্ধানিরা
হুরের বেশে আজ মুখরিত জনতার মিছিলে।

তবে এসো!
ওদের চোখে তাকিয়ে হুসাইনকে বলি
‘এই হারানো গৌরব আমরা ফিরিয়ে আনবোই
তুমি ঘুমাও শান্তিতে হুসাইন
আমরা জেগে থাকবোই’।

(মোস্তফা কামাল সুমন)

Related Post

বিমূর্ত প্রেম প্রতিশোধ

Posted by - September 1, 2019 0
আমি তোমাকে ভালোবাসিকিন্তু আমি তোমার দায়িত্ব নেবোনা ,আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমায় উদ্ধার করতে বিপদ থেকেআমি কোন চেষ্টা করবোনা । একে…

র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !!

Posted by - September 3, 2019 0
র‌ক্তিম সা‌ত্তে ফোরাত !! হঠাৎ ঘোড়ার পা থে‌মে গেল ! এক পাও আর এগু‌চ্ছেনা ! তীব্র দাবদাহ ! মরুর শুষ্কতায়…

শোকাবহ ৫ই মহররম

Posted by - September 5, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-২) – নূরে আলম মুহাম্মাদী। ———– হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন নূর! হুসাইন আসমানসমুহ…

কারবালার করুণ শোকগাঁথা

Posted by - July 30, 2022 0
এক: কারবালা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ মঞ্চ প্রতিবছর মহররম মাস আসলে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় কারবালার শহীদদের শোকে মুহ্যমান হয়ে যান।…

বিশ্ব শান্তির তুমি যে রবি

Posted by - November 8, 2019 0
বিশ্ব শান্তির তুমি যে রবি, কূল জাহানের তুমি যে ছবি, তব তারিফ শেষ করিতে পারিবে না কোন কবি। আসসালাতু আসসালামু…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *