কারবালা থে‌কে কুফায় কা‌ফেলা !!

1081 0

‌বিদঘূ‌টে অন্ধকারাচ্ছন্ন রা‌ত্রি !
সারারাত খোলা আকা‌শের নি‌চে !
পা‌য়ে বে‌ড়ি পড়া ,হা‌তে হাতকড়া !
কখ‌নো হে‌টে কখ‌নো বা ঘোড়ার পি‌ঠে চ‌ড়ে !
সাম‌নে পিছ‌নে শত্রু‌দের বর্শার অগ্রভা‌গে
‌প্রিয় মুখগু‌লো দুল‌ছে !

দগ্ধ হওয়া প্র‌তি‌টি অন্তর !
‌শো‌কে কাতর মন !
নার‌ীদের মাথায় চাদর নেই,
‌টে‌নে ছি‌ড়ে ফেলা হ‌য়ে‌ছে !
‌শিশু‌দের মু‌খে গা‌লে চড় থাপ্প‌রের স্পষ্ট ছাপ !
‌বেআব্রু বা‌নি‌য়ে রাস্তায় রাস্তায় ,
বাজা‌রে বাজ‌া‌রে
ঘুরা‌নো হ‌চ্ছে তা‌দের !

অন্তরগ‌ু‌লো  আজ বড়ই ক্লান্ত  অবিরত রক্ত ক্ষর‌ণে ,
উপুর্যূপ‌রি আঘা‌তে !
কত‌দিন খাওয়া নেই  ,‌নেই পা‌নি !
হাহাকার আর শূণ্যতা চে‌পে ধরা আর্তনা‌দের কা‌ছে সবকিছুই গৌণ তা‌দের !
মায়ার অনুভূ‌তিগু‌লোও বিষা‌দের ছায়ায় ঢে‌কে আছে !

পথশ্রান্ত হ‌য়ে যখনই তন্দ্রা ঘি‌রে ধর‌তো ঠিক তখনই হ্যাঁচকা টানে ঝাঁকু‌নি দি‌য়ে আহত কর‌তো পাষান শত্রুগু‌লো !

‌কোন কোন শহ‌রে এলে ইয়া‌যিদ বা‌হিনী ঘোষনা দি‌তো
ব‌ন্দি মানুষগু‌লোর তামাশা দেখার জন্য ।
হুম‌ড়ি খে‌য়ে পড়‌তো শহ‌রের লোকজন !
কখ‌নো কখ‌নো ইট পাট‌কেল ছোড়া হ‌য়ে‌ছে সে কা‌ফেলা‌দের উপর !
আর তা দে‌খে ইয়া‌জি‌দের বি‌জেতা বা‌হিনী আন‌ন্দে উল্লাস কর‌তো !

হঠাৎ বর্শার অগ্রভাগ থেকে এক‌টি মাথা‌ প‌ড়ে গেলো !
বার বার চেষ্টার পরও থাক‌ছে না বর্শায় ।
উপায় না দে‌খে ঝু‌লি‌য়ে দেওয়া হ‌লো ঘোড়ার গলায় !
এক অধিবা‌সি জি‌জ্ঞেস কর‌লেন
ঐ শিরটা ঝুলা‌নো কেন?

শত্রু‌দের কা‌ছে জবাব না পে‌য়ে ,
হাত বাধা ,পা‌য়ে বে‌ড়ি পড়া ইমাম  জয়নূল বল‌লেন ,
এই শির চাচা আব্বা‌সের !
কথা দি‌য়ে‌ছি‌লেন ,তাঁর জীবদ্দশায়
আহ‌লে বা‌য়ে‌তের নারী‌দের হিজাব রক্ষা কর‌বেন ।
তাঁর চো‌খের সাম‌নের নবীর বংশদের আব্রু নেই তাই ল‌জ্জ্বিত হ‌য়ে বর্শা থে‌কে প‌ড়ে যা‌চ্ছে !
লুকা‌তে চে‌য়ে‌ছেন মুখ‌টি !!

___মাসুদ রানা তরুন ।।

Related Post

শোকাবহ ৫ই মহররম

Posted by - September 5, 2019 0
হুসাইন(আ:) কে? (পর্ব-২) – নূরে আলম মুহাম্মাদী। ———– হুসাইন(আ:) কে? তা কি জানো? তাহলে বলি শোন। হুসাইন নূর! হুসাইন আসমানসমুহ…

ইয়াজিদ কি চেয়েছিল?

Posted by - July 31, 2022 0
মহররমের শোক-কথা (পর্ব-এক) সে তো সব কিছুই নিতে চেয়েছিল। ‘তাজ’ অর্থাৎ মুকুট পাওয়ার পর সে বলল, “এবার সিংহাসন চাই।” সিংহাসন…

অভি‌যোগ ও অনু‌যো‌গে সাজ্জাদ !!!

Posted by - September 12, 2019 0
পর্ব~১  অভি‌যোগ ও অনু‌যোগের স্পৃহার দগ্ধতায় ভে‌সে চ‌লে‌ছি ‌সেই ক‌বে, লালে লাল মরুর লা‌লিমা হ‌তে। মম  ম‌র্মে বিধুর বা‌ষ্পে চরম…

ইয়াযিদ মুয়াবিয়া কি দায়মূক্ত !?

Posted by - September 13, 2019 0
অনেকে ইমাম হুসাইনের শাহাদাতের পেছনে কুফার শীয়াদেরকে দায়ী করছেন। একথা ছোটবেলা থেকে আমিও শুনে এসেছি। কিন্তু যখন ইতিহাস গভীরভাবে ও…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *