খোদার বন্ধু

1125 0

সৈয়দে মক্কী মাদানী আমার নবী মোহাম্মদ।
করুনাসিন্ধু খোদার বন্ধু নিখিল মানব প্রেমাস্পদ।।

আদম নূহ ইবরাহীম দাউদ সলেমান মুসা আর ঈসা,
সাক্ষ্য দিল আমার নবীর, তা’দের কালাম হ’ল রদ।।

যাঁহার মাঝে দেখল জগৎ ইশারা খোদার নূরের,
পাপ দুনিয়ায় আনল যে রে পুণ্য বেহেশতী সনদ।।

হায় সেকান্দর খুঁজল বৃথাই আব হায়াত এই দুনিয়ায়
বিলিয়ে দিল আমার নবী সে সুধা মানব সবায়।।

হায় জুলেখা মজল বৃথাই ইউসুফের ওই রূপ দেখে,
দেখলে আমার নবীর সুরত যোগীন হত ভসম মেখে।
শুনলে নবীর শিরীন জবান, দাউদ মাগিত মদদ।।

ছিল নবীর নূর পেশানিতে তাই ডুবল না কিশতী নূহের,
পুড়ল না আগুনে হযরত ইবরাহিম সে নমরুদের,
বাঁচল ইউনুস মাছের পেটে স্মরণ ক’রে নবীর পদ;
দোযখ আমার হারাম হ’ল
পিয়ে কোরানের শিরীন শহদ।।

-কাজী নজরুল ইসলাম-

Related Post

পূর্ণতা

Posted by - September 7, 2019 0
একটি অসম্পূর্ণ ইতিহাসের কথা বলবো আজ যাকে পূর্ণতা দেয়ার প্রয়াসে অগনিত প্রান বলিদান দেয়া হয়েছে ত্যাগের উপর ত্যাগের অবাধ্য ঢেউ…

কে এলো কে এলোরে

Posted by - September 1, 2019 0
কে এলো কে এলোরে ছুটলো খুশির ফোয়ারা || আজ দুনিয়া হোলো যে রঙিন, আসমান মাতোয়ারা ||| বেহেশতের ই ফুল মা…

শাম-এ-গারিবা

Posted by - August 30, 2020 0
পশ্চিম আকাশে লালিমা স্পষ্ট হয়ে উঠেছে, এইতো কিছু, পূর্বে ছিল কোলাহল ছিল মৃত্যুধ্বনি, তরবারির ঝনঝনানি আরও কতো শব্দ ছিল আকাশে…

ইমাম হুসাইন

Posted by - September 1, 2019 0
সীমানার প্রাচীর পেরিয়ে অসমাপ্ত পথের সন্ধানে নিঃশব্দ নিস্তব্ধতায় সত্য-অসত্যের ফয়সালায় অহর্নিশ একজন চলে অবিচল গতীতে অবরুদ্ধ সত্যকে মুক্তির স্বাধীনতায় প্রিয়জনের…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *